‌‘আমার স্ত্রী খুবই সুন্দরী, তাকে ফিরে পেতে চাই’ থানায় গিয়ে যুবকের আর্জি

১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৪ PM
‌‘আমার স্ত্রী খুবই সুন্দরী, তাকে ফিরে পেতে চাই’ থানায় গিয়ে যুবকের আর্জি

‌‘আমার স্ত্রী খুবই সুন্দরী, তাকে ফিরে পেতে চাই’ থানায় গিয়ে যুবকের আর্জি © সংগৃহীত

বউ সুন্দরী। কিন্তু স্বামীর সঙ্গে সংসার করতে চান না। তাঁকে ছেড়ে বাপেরবাড়িতে চলে গিয়েছেন। তাই স্ত্রীকে ফিরে পেতে এবার পুলিশের দ্বারস্থ হলেন মধ্যপ্রদেশের ছতরপুর জেলার এক যুবক!

হাতে লেখা একটা আবেদনপত্র। সেটা নিয়েই পুলিশের কাছে হাজির হন নন্দু পাল। তাঁর আবেদন শুনে পুলিশও হতভম্ব হয়ে যায়। পুলিশকে নন্দু কাতর আর্জি জানান, ‘স্যর আমার স্ত্রী খুবই সুন্দরী। কিন্তু ও আমার সঙ্গে থাকতে চায় না। বিয়ের পর ওকে ওর বাপেরবাড়িতে নিয়ে গিয়েছিলাম। আর ফেরেনি সেখান থেকে।’

এর পরের কথা শুনে আরও তাজ্জব হয়ে যান পুলিশকর্মীরা। নন্দু বলেন, “স্যর, আমি তো বউয়ের মতো অত সুন্দর নই, তাই হয়তো আমার সঙ্গে সংসার করতে চাইছে না। কিন্তু ওকে আমি ফিরে পেতে চাই।”

আরও পড়ুন: আগের সংসার গোপন করে রওশনকে বিয়ে, ভুয়া রাবিতে পড়ার তথ্যও!

জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল সম্বন্ধ করেই নন্দু এবং রিনা পালের বিয়ে হয়। নন্দুর দাবি, তাঁর স্ত্রী ‘স্মার্ট, সুন্দরী এবং উচ্চশিক্ষিত।’ বিয়ের পর মাত্র তিন দিনই তাঁর সঙ্গে থেকেছেন। তার পর বাপেরবাড়ি চলে যান রিনা। নন্দুর অভিযোগ, বেশ কয়েক দিন কেটে যাওয়ার পর স্ত্রীকে যখন বাপেরবাড়ি থেকে আনতে যান, তিনি ফিরে আসতে অস্বীকার করেন। শুধু তাই নয়, নন্দুর শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে একটি ঘরে আটকে রেখে মারধর করেন বলেও অভিযোগ।

আরও পড়ুন: শিক্ষার্থীদের লাঠিপেটার ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্ত্রীর সঙ্গে একাধিক বার দেখা করার চেষ্টা করেন নন্দু। কিন্তু তাঁকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এর পরই আইনি রাস্তার সিদ্ধান্ত নেন নন্দু। সুন্দরী স্ত্রীকে ফিরে পেতে ছতরপুর পুলিশ সুপারের কাছে হাজির হন। নন্দু বলেন, “আমি দেখতে খারাপ ঠিকই, কিন্তু তা বলে আমাকে ছেড়ে চলে যাবে?”

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬