অ্যান্ড্রয়েডের তিনশ ত্রুটি ধরে কোটি টাকা জিতলেন আমান

১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৬ PM
আমান পান্ডে

আমান পান্ডে © সংগৃহীত ছবি

গুগল অ্যান্ড্রয়েডে প্রায় তিনশ’ ত্রুটি ধরে ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭৪ কোটি টাকা পুরস্কার জিতলেন ভারতের ভোপালের বাসিন্দা আমান পান্ডে।

বাগসমিরর নামে একটি সংস্থার সিইও আমান। গত বছরে গুগলের ‘ভালনারেবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম’ প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতার সেরা হয়েছেন আমান। ২০১৯ থেকেই অ্যান্ড্রয়েডের ত্রুটি ধরার কাজ শুরু করেন আমান। এ পর্যন্ত ২৮০টি ত্রুটি চিহ্নিত করেছেন তিনি।

আরও পড়ুন: হিজাব পরে কলেজে ঢুকতে বাধা, চাকরি ছাড়লেন অধ্যাপিকা

ভোপাল এনআইটি থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশনস, জাভা, প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন আমান। সাইবার নিরাপত্তা নিয়ে অনেক দিক ধরেই কাজ করছেন তিনি। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েডের কোথায় কোথায় ত্রুটি রয়েছে যা ভেদ করে সহজেই হ্যাকাররা শিকার বানাতে পারবে, সেটা নিয়েও গবেষণা করছেন তিনি।

অ্যাপল, মাইক্রোসফট, গুগলের মতো বড় বড় সংস্থাগুলো তাদের সফটও্যারের ত্রুটি খুঁজে দেওয়ার জন্য পুরস্কার দিয়ে থাকে। সেই পুরস্কারের নাম ‘বাগস বাউন্টি’। শুধু আমান নন, এর আগেও অনেকে এমন ত্রুটি খুঁজে বের করে পুরস্কৃত হয়েছেন।

 

ডিআইইউ পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক এমপি টাডেজ স্ল্যাপনিক
  • ০২ জুলাই ২০২৬
ইবি শিক্ষক নিয়োগে রিটেইক ইস্যু: অযোগ্যতা মানতে নারাজ সিনিয়…
  • ০২ জুলাই ২০২৬
রাবিতে ‘হল দখল’ নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
  • ০২ জুলাই ২০২৬
কারাগারে কেমন আছে আলোচিত সেই ঐশী?
  • ০২ জুলাই ২০২৬
কেপ ভার্দেকে নিয়ে সতর্ক স্কালোনি, দুই দিন আগেই ভেন্যুতে পৌঁ…
  • ০২ জুলাই ২০২৬
ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক বাংলা কিউআর, জেনে নিন আবেদন পদ…
  • ০২ জুলাই ২০২৬