ট্যাব নিয়ে ভিক্ষা করেন ডিজিটাল ভিক্ষুক

১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৮ PM
বিহার রাজ্যের ডিজিটাল ভিক্ষুক রাজু প্যাটেল।

বিহার রাজ্যের ডিজিটাল ভিক্ষুক রাজু প্যাটেল। © সংগৃহীত ছবি

বর্তমান সময়ে মানুষের জীবনযাপন অনেকটাই অনলাইননির্ভর হয়ে পড়েছে। অনলাইন স্কুল থেকে শুরু করে বিয়েসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানও আয়োজন করা হচ্ছে অনলাইনে। কিন্তু অনলাইনের মাধ্যমে কেউ কী কখনও ভিক্ষাবৃত্তি করেছে? নাকি কাউকে কখনও করতে দেখা গেছে।

গল্প মনে হলেও এমনটিই ঘটেছে বাস্তবে। ভারতের বিহার রাজ্যের এক ভিক্ষুক নজির গড়েছেন অনলাইনে ভিক্ষা নেওয়ার। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএনআই ও ইন্ডিয়া ডট কম।

আরও পড়ুন: মুসকানকে ঘিরে ভুয়া তথ্যের প্রচারণা

প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী রাজু প্যাটেল বিহারের বাসিন্দা। পেশায় ভিক্ষুক এই ব্যক্তি রাজ্যটির বেত্তিয়াহ রেল স্টেশনে ভিক্ষা করেন। তার গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা কিউআর (QR) কোড এবং ফোন নম্বর। হাতে রয়েছে ট্যাব। ভিক্ষা করার সময়ে টাকা অনলাইনে অর্থাৎ তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য সবাইকে আবেদন জানান তিনি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে রাজু বলেন, ‘ছোটবেলা থেকে ভিক্ষা করি। এভাবেই দিন চলে। অনেকেই এখন নগদ টাকা নিয়ে যাতায়াতে স্বচ্ছন্দ নন। তাই আমিও আপডেট করেছি নিজেকে। এখন ডিজিটাল মাধ্যমেও ভিক্ষার টাকা নিই।’

আরও পড়ুন: যে ১০ বিদেশি ভাষা শিখলে ক্যারিয়ার গড়তে ভূমিকা রাখতে পারে

‘অনেকেই বলেন ডিজিটাল দুনিয়ায় নগদ টাকা নিয়ে যাতায়াতে সমস্যা হয়। তাই এভাবে টাকা নিলে অনেক সময়ে সুবিধা হয়। সব দিক বিচেনা করে তাই ব্যাংক অ্যাকাউন্ট আর ই-ওয়ালেট খুলেছিলাম।’

রাজু প্যাটেল আরও বলেন, ‘জীবনধারণের জন্য আর কোনো কাজ পাইনি আমি। তাই ভিক্ষাই আমার পেশা। ভিক্ষা করে যেটুকু রোজগার হয়, তাতে আমার দিন চলে যায়। খাওয়া-দাওয়া করে স্টেশনেই ঘুমাই।

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় কাউন্সিল করতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে বিএ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সেই মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নামল স্বাস…
  • ০৫ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬