এলিজাবেথ জানালেন, কে হবেন ব্রিটেনের পরবর্তী রানি

০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৮ PM
রানি এলিজাবেথ ও ক্যামিলা

রানি এলিজাবেথ ও ক্যামিলা © সংগৃহীত

প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা এখন থেকে ‘কুইন কনসোর্ট’ হিসেবে পরিচিত হবেন এমন ইচ্ছা পোষণ করেছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রানি হিসেবে ৭০ বছর পূর্তি উপলক্ষে এলিজাবেথ একটি চিঠি লেখেন। সেই চিঠিতে এমন ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: কেন চিরকুমারী ছিলেন লতা মঙ্গেশকর?

রানি এলিজাবেথ চান, প্রিন্স চার্লসের স্ত্রীর উপাধি হোক ‘কুইন কনসোর্ট’। এই উপাধী পরবর্তী সময়ে তাঁর রানি হওয়ার পথ সুগম করবে। এখন তিনি ‘ডাচেস অব কর্নওয়েলস’ হিসেবে পরিচিত। তাহলে কি ব্রিটেনের পরবর্তী রানী হবেন ক্যামিলা!

প্রিন্স চার্লস যেহেতু রাজা ছিলেন, সেহেতু ক্যামিলার স্বয়ংক্রিয়ভাবে রানি হওয়ার কথা ছিল। কিন্তু ব্রিটিশ নাগরিকেরা বিষয়টি স্বাভাবিকভাবে না-ও গ্রহণ করতে পারেন এমন আশঙ্কা থেকে তাঁকে সরাসরি রানি উপাধি দেওয়া হয়নি। চার্লস ও ক্যামিলার বিয়ের সময় সরকারি উদ্দেশ্য ছিল ক্যামিলা ‘রাজকুমারী কনসোর্ট’ হিসেবে পরিচিত হবেন। এত দিন পর ক্যামিলার উপাধিবিষয়ক সিদ্ধান্তে রানির হস্তক্ষেপের অর্থ হলো ক্যামিলার রানি হওয়ার পথে বাধাগুলো দূর করা। চার্লসের পাশে তাঁকে সম্পূর্ণরূপে রাজকীয় ভূমিকা পালন করার অনুমতি দিতে চান রানি এলিজাবেথ।

১৯৫২ সালে সিংহাসনে আরোহণের বার্ষিকীতে সরাসরি ঘোষণা দিয়ে ডাচেস অব কর্নওয়ালের ভবিষ্যৎ পদবি নিয়ে অমীমাংসিত প্রশ্নের সমাধান করলেন রানি। রানি দ্বিতীয় এলিজাবেথ ওই বার্তায় লিখেছেন, ‘এটা আমার খুব আন্তরিক ইচ্ছা, যখন সময় আসবে, তখন ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে পরিচিত হবেন।’

বিবিসি জানিয়েছে, সিংহাসনে যে রাজা থাকেন, তাঁর স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ বলা হয় এবং এর অর্থ হলো ক্যামিলার ভবিষ্যৎ পদবি হবে ‘রানি ক্যামিলা’। তবে পুরুষ কনসর্টের ক্ষেত্রে অবশ্য কিছুটা পার্থক্য রয়েছে। যেমন প্রিন্স ফিলিপ অথবা রানি ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্ট রাজা নয়, বরং প্রিন্স কনসর্ট ছিলেন।

প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলার স্বয়ংক্রিয়ভাবে রানি হওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু জনমতে অনিশ্চয়তার কারণে এমন নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

আরও পড়ুন: এক বধূ দুই স্বামী, থাকছেন একই ঘরে!

২০০৫ সালে বিয়ে করার আগে চার্লস ও ক্যামিলা দুজনেরই বিবাহবিচ্ছেদ হয়েছিল। চার্লস এর আগে প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করেছিলেন। কিন্তু প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় ডায়ানা মারা যাওয়ার এক বছর আগে ১৯৯৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছিল। আর ক্যামিলার আগের স্বামী ছিলেন ব্রিটিশ সেনা কর্মকর্তা অ্যান্ড্রু পার্কার বোলস। ১৯৭৩ সালে তাঁদের বিয়ে হয় এবং ১৯৭৫ সালে বিবাহবিচ্ছেদ হয়েছিল।

চার্লস ও ক্যামিলার বিয়ের সময় ধারণা ছিল যে ক্যামিলা প্রিন্সেস কনসর্ট হিসেবেই পরিচিত হবেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় তাঁর পদবি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে থাকে। রানির হস্তক্ষেপের মাধ্যমে ক্যামিলার রানি হওয়ার পথে বাধা কেটে গেল। এর মধ্য দিয়ে এখন প্রিন্স চার্লসের পাশাপাশি তিনি পূর্ণ রাজকীয় মর্যাদা নিয়ে চলবেন।

বার্ন ইনস্টিটিউটে ডাক্তার দেখানোর টিকিট মিলবে অনলাইনে
  • ০১ আগস্ট ২০২৬
টেকসই ও উন্নত জাত উদ্ভাবনেই প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ: বাকৃ…
  • ০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে কড়া সতর্কতা
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে: ম…
  • ০১ আগস্ট ২০২৬
১৮০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, অন্ধ রাজনৈতিক …
  • ০১ আগস্ট ২০২৬