কেন চিরকুমারী ছিলেন লতা মঙ্গেশকর?

০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৩ AM
লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর © ফাইল ফটো

গানের জগতের কিংবদন্তী লতা মঙ্গেশকরের মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় সংগীতের ইতিহাসে একটি অধ্যায়ের সমাপ্তি হলো। দীর্ঘ সঙ্গীত জীবনে হাজারো গানের কোকিলকণ্ঠী এ শিল্পী বহু বছর কোটি কোটি শ্রোতা-ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তার কণ্ঠের মহিমায়। কিন্তু নিজের জীবনকে কারও সঙ্গে ভাগাভাগি করেননি। ৯২ বছরের এই জীবনে  তিনি ছিলেন চিরকুমারী।

চারপাশের এত এত সফলতার ভিড়েও ব্যক্তিজীবনে লতা মঙ্গেশকরের একা থাকার কী কারণ? এ প্রশ্ন ও কৌতুহল তার ভক্ত-অনুরাগীদেরই। অবিবাহিত থেকে যাওয়া লতা একতরফাভাবে কেবলই কি সুরের সাধনায় নিজেকে খুঁজতে চেয়েছেন? সংসার ধর্মে কেন মন দিলেন না? কেন তিনি চিরকাল অবিবাহিত রয়ে গেলেন? এসব প্রশ্নের উত্তর সবার মনেই আসে, সেটাই স্বাভাবিক।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গুঞ্জন ছিল লতা মঙ্গেশকর একসময় কাউকে ভালোবেসেছিলেন। কিন্তু তার সেই ভালোবাসা পূর্ণতা পায়নি। প্রেমে সফল হননি বলেই কারও সঙ্গে গাঁটছড়া বাঁধাও হয়নি তার। এমনও শোনা যায়, রাজস্থানের (তৎকালীন রাজপুতনা) দুঙ্গরপুরের রাজ ঘরানার মহারাজ রাজ সিং-এর প্রেমে পড়েছিলেন লতা। যিনি সম্পর্কে লতার বড়ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

জীবনে প্রেম এসেছিল, তবে শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। রাজ ঘরানার ছেলে রাজ সিং নাকি বাবা-মাকে প্রতিজ্ঞা করেছিলেন যে, কোনো সাধারণ ঘরের মেয়েকে তিনি রাজবংশের বউ করে আনবেন না। সেই প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন রাজ সিং। তিনি কখনো বিয়েই করেন নি। লতার থেকে ৬ বছরের বড় রাজ সিং আদর করে লতাকে মিট্টু বলে ডাকতেন আর পকেটে সবসময় একটি রেকর্ডার নিয়ে ঘুরতেন। সেই রেকর্ডারের মধ্যে রেকর্ড করা থাকতো লতা মঙ্গেশকরের বিখ্যাত কিছু গান। ২০০৯ সালে প্রয়াত হন রাজ সিং। তবে রাজ সিং ছাড়া লতার দীর্ঘ জীবনে কখনো আর কারও সঙ্গে তার নাম জড়ায়নি।

ভুলে অ্যাডমিট না এনে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল…
  • ০২ জুলাই ২০২৬
মাদ্রাসার আলিমের কুরআন মাজিদ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির নতুন ট্রে…
  • ০২ জুলাই ২০২৬
মাঠভরা করলা, বাজারে নেই দাম—বিপাকে যশোরের কৃষক
  • ০২ জুলাই ২০২৬
ঢাবির প্রতি ব্যারিস্টার ফুয়াদদের এতো আক্রোশের কারণ কী?
  • ০২ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন উ…
  • ০২ জুলাই ২০২৬