নারী শিক্ষার্থীদের বাদ দিয়েই বিশ্ববিদ্যালয় খুলছে তালেবান

৩১ জানুয়ারি ২০২২, ১২:৪০ PM
আফগান শিক্ষার্থীরা

আফগান শিক্ষার্থীরা © সংগৃহীত

আফগানিস্তানের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। আগামী ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে। রোববার (৩০ জানুয়ারি) উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী এই ঘোষণা দেন। তবে মেয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফেরা নিয়ে কিছু জানায়নি।

বার্তাসংস্থা রয়টার্স সোমবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রী শেখ আবদুল বাকি হাক্কানি জানান, আফগানিস্তানের যেসব প্রদেশে এখন উষ্ণ আবহাওয়া বিরাজ করছে সেখানে আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু হবে। আর যেসব প্রদেশে এখন ঠান্ডা আবহওয়া চলছে সেখানে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলবে।

আরও পড়ুন: এমআইটিতে চান্স পেলেন বুয়েটের তিন শিক্ষার্থী

অবশ্য বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও মেয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে সক্ষম হবেন কি না সেটি পরিষ্কার করেনি তালেবান কর্তৃপক্ষ। আবার মেয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার সুযোগ দেওয়া হলেও তাদের জন্য পৃথক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সেটিও উল্লেখ করেনি তারা।

রয়টার্স জানায়, গত বছরের আগস্টের মাঝামাঝি ক্ষমতা গ্রহণের পর থেকে প্রায় ৬ মাস পার হতে চললেও আফগানিস্তানের বেশিরভাগ অংশে কেবল ছেলে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা চালু আছে। এছাড়া বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও খুলেছে দেশটিতে। তবে এসবের বেশিরভাগ ক্ষেত্রেই মেয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে সক্ষম হয়নি।

আরও পড়ুন: জাবিতে সশরীরে পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটির সব বিশ্ববিদ্যালয় এখনও বন্ধ রয়েছে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬