ইংল্যান্ডে আর লাগবে না মাস্ক ও কোভিড পাস

২৭ জানুয়ারি ২০২২, ০৫:০৮ PM
লাগবে না মাস্ক ও কোভিড পাস

লাগবে না মাস্ক ও কোভিড পাস © সংগৃহীত

ইংল্যান্ডে এখন থেকে বাধ্যতামূলকভাবে মুখে মাস্ক পরা ও কোভিড পাস লাগবে না। বৃহস্পতিবার থেকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়ম শিথিল হওয়ার কারণে সেখানে মাস্ক ও কোভিড পাসে বাধ্যবাধকতা উঠে গেছে। খবর বিবিসির।

স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, টিকাদানে সাফল্য ও করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি নিয়ে মানুষের ভালো বোঝাপড়া তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারি মুখপাত্র সাজিদ জাভিদ এ প্রসঙ্গে বলেছেন, মাস্ক পরার বিষয়টি এখন যার যার ব্যক্তিগত বিচারবুদ্ধির ওপর নির্ভর করবে।

আরও পড়ুন: কানাডায় স্কুলে ফের শত কবরের সন্ধান

তবে সরকার মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিলেও কিছু ব্যবসায় প্রতিষ্ঠান বলেছে, তারা ক্রেতা ও গ্রাহকদের মাস্ক পরার বিষয়টি অব্যাহত রাখার কথা বলবেন। রেলসেবা পরিচালনাকারী কর্তৃপক্ষ বলছে, তারা মাস্ক পরার ব্যাপারে উৎসাহিত করবেন, কাউকে বাধ্য করবেন না।

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, লন্ডন সার্ভিসের পরিবহনগুলোতে মাস্ক পরাটা বাধ্যতামূলক থাকবে। সবাইকে সঠিক কাজটি করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে নির্যাতনকারী ৬ জনই ছাত্রলীগের কর্মী 

তবে জনস্বাস্থ্য–সংক্রান্ত নির্দেশিকায় অবশ্য জনবহুল ও বদ্ধ জায়গায় অপরিচিত মানুষজনের সঙ্গে সাক্ষাতের সময় মুখে মাস্ক পরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

করোনা শনাক্ত, টিকার কার্যকারিতা, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রোগীদের চাপ, মানুষের আচরণ ও বিজ্ঞানীদের অবস্থান নিয়ে গত সপ্তাহের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মুখে মাস্ক পরা ও কোভিড পাসের নিয়মকানুনে এমন পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬