হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার্থী কারাগারে

০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ PM
আটক স্কুলশিক্ষার্থী রবিন বিশ্বাস

আটক স্কুলশিক্ষার্থী রবিন বিশ্বাস © টিডিসি ছবি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত ও ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও মিছিল করার অভিযোগে পাবনার সুজানগর উপজেলায় রবিন বিশ্বাস (১৭) নামের এক স্কুল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করে আমিনপুর থানা পুলিশ।

আটক রবিন বিশ্বাস বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র। সে রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামের গাজী বিশ্বাসের ছেলে।

পুলিশ, স্থানীয় ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার করে রবিন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আজকে স্কুলে ঢুকে রবিনকে বের করে নিতে আসেন। এ সময় স্কুলের শিক্ষকরা বাধা দিয়ে অনুরোধ করে তাদের বের করে দেন। পরে পুলিশ এসে ক্লাস ছুটি হওয়ার পর রবিনকে আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শেখ হাসিনার জন্মদিন পালন করে সে নিজেই ফেসবুকে প্রচার করেছে। যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬