ভারতে প্রতি ২৪ ঘণ্টায় ৭৭টি ধর্ষণ

১৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ভারতে প্রতি ২৪ ঘণ্টায় গড়ে অন্তত ৭৭টি ধর্ষণের ঘটনা ঘটে এবং একই সময়ে খুন হন কমপক্ষে ৮০ জন। গত বছরের প্রত্যেক দিনের খুন এবং ধর্ষণের এই পরিসংখ্যান বুধবার প্রকাশ করেছে ভারতের জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)।

পরিসংখ্যান বলছে, ২০২০ সালে ভারতে দৈনিক গড়ে ৮০ জন খুন হয়েছেন। আর পুরো বছরে খুনের এই সংখ্যা ২৯ হাজার ১৯৩ জন। দেশটিতে খুন এবং ধর্ষণের শীর্ষে আছে উত্তরপ্রদেশ। তবে গত বছরের এই সংখ্যা তার আগের বছরের তুলনায় মাত্র ১ শতাংশ বেশি। ২০১৯ সালে ভারতে মোট ২৮ হাজার ৯১৫টি খুনের ঘটনা ঘটে এবং দৈনিক খুন হন ৭৯ জন।

ভারতে গত বছর প্রতি এক লাখ নারীর মধ্যে ৫৬ দশমিক ৫ জন অপরাধের শিকার হয়েছেন; যা তার আগের বছরের ৬২ দশমিক ৩ শতাংশের তুলনায় কিছুটা কম। ২০২০ সালে ভারতে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মধ্যে সর্বোচ্চ এক লাখ ১১ হাজার ৫৪৯টি ঘটনার সঙ্গে স্বামী অথবা আত্মীয় স্বজনদের নিপীড়নের রেকর্ড হয়েছে। একই বছরে ৬২ হাজার ৩০০টি অপহরণের ঘটনা ঘটেছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence