দুই স্কুলছাত্রের অ্যাকাউন্টে ১১১৫ কোটি টাকা, চলছে তদন্ত

১৬ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৬ PM
দুই স্কুলছাত্রের অ্যাকাউন্টে ১১১৫ কোটি টাকা

দুই স্কুলছাত্রের অ্যাকাউন্টে ১১১৫ কোটি টাকা © প্রতীকী ছবি

দুই স্কুলছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেল ৯৬০ কোটি রুপি (১ হাজার ১১৫ কোটি টাকা)। ভারতের বিহারের কাটিহার জেলায় এমন ঘটনা ঘটেছে। সেখানকার বাগাউরা পঞ্চায়েতের পাসতিয়া গ্রামের দুই শিক্ষার্থী গুরুচন্দ্র বিশ্বাস এবং অসিত কুমারের অ্যাকাউন্টে ওই অংকের টাকা পাওয়া গেছে।

সংবাদ সংস্থা ‘লাইভহিন্দুস্তান’র রিপোর্টে বলা হয়েছে, বিশ্বাস এবং কুমারের অ্যাকাউন্টে যথাক্রেমে ৬০ কোটি এবং ৯০০ কোটি রুপি জমা পড়েছে। আর এই ঘটনাকে ঘিরেই কাটিহার জেলায় হুলস্থুল পড়ে গেছে।

জানা গেছে, দুজনেই তাদের অ্যাকাউন্ট চেক করতে ব্যাংকে গিয়েছিল। আর তখনই তারা চমকে ওঠে। ব্যাংকের লোকজনও পড়িমরি করে তদন্ত শুরু করে।

ব্যাংকের ম্যানেজার মনোজ গুপ্ত খবরটি শুনে স্তম্ভিত হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে ওই দু’জনের অ্যাকাউন্ট থেকে লেনদেনের প্রক্রিয়া বন্ধ করে দেন।

কীভাবে তাদের অ্যাকাউন্টে এত টাকা জমা পড়ল তা নিয়ে চলছে তদন্ত।

ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটা হতে পারে বলে প্রাতমিকভাবে ধারণা করা হচ্ছে।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬