৫ সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস কেন পালিত হয়?

০৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৮ PM
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষকের প্রতি সম্মান জানাচ্ছে অনেক ছাত্র-ছাত্রী

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষকের প্রতি সম্মান জানাচ্ছে অনেক ছাত্র-ছাত্রী © সংগৃহীত

আজ ৫ সেপ্টেম্বর। ভারতজুড়ে দিনটিতে প্রতিবছর পালিত হয় শিক্ষক দিবস হিসেবে। শিক্ষক ও ছাত্র-ছাত্রীর মধ্যে এই দিনটা উৎসব হিসেবে পালন করা হয়। যদিও আর্ন্তজাতিক শিক্ষক দিবস ৫ অক্টোবর। 

১৯৯৪ সালে ইউনেস্কো ঘোষণা করেছিল, ৫ অক্টোবর পালিত হবে ইন্টারন্যাশনাল টিচার্স ডে। এরপর থেকে বিশ্বের দেশে দেশে দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এদিকে, ৫ সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিদ্বান, দার্শনিক ও ভারতরত্ন পুরস্কারে ভূষিত ড. সর্বোপল্লী রাধাকৃষ্ণণ-এর জন্মদিন। তাই সেদেশে দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়।

ড. সর্বোপল্লী রাধাকৃষ্ণণ-এর জন্ম ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর। তামিলনাড়ুর তিরুমনিতে। তবে শুধুমাত্র তার জন্মদিন বলেই ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে সারা দেশে পালন করা হয় না। এর পিছনে একটি গল্প রয়েছে।

আসলে ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন সর্বোপল্লী রাধাকৃষ্ণণ। ৫ সেপ্টেম্বর দিনটিতেই তিনি নিজের কার্যালয়ে পৌঁছেছিলেন প্রথমবার। সেখানে তাঁর কিছু ছাত্র ও বন্ধু আগে থেকেই উপস্থিত ছিলেন। সর্বোপল্লী রাধাকৃষ্ণণ অফিসে পৌঁছানো মাত্রই তাঁরা সেলিব্রেট করবেন বলে ঠিক করে রেখেছিলেন।

কিন্তু রাধাকৃষ্ণাণ কার্যালয়ে পৌঁছেই জানিয়ে দেন, কোনওরকম সেলিব্রেশন, হইচই তিনি করতে চান না। তবে তিনি তাঁর ছাত্রদের এটাও বলেন, এই দিনটাকে বিশেষ করে  রাখতে তারা যেন একটু অন্য উদ্যোগ নেয়।

তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ৫ সেপ্টেম্বর দিনটা দেশের শিক্ষকদের উৎসর্গ করা হোক। সেই থেকেই এই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করে সারা দেশের ছাত্র-ছাত্রীরা।

করোনা মহামারীর জেরে ভারতে গত বছর টিচার্স ডে সেলিব্রেশন বলে কিছু হয়নি। কারণ গত বছর এই সময়ে স্কুল-কলেজ ও বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ঝুলছিল। তবে দেশের অনেক ছাত্র-ছাত্রী ভার্চুয়ালি এই দিনটাকে গত বছর পালন করেছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিয় শিক্ষককে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ছিলেন ছাত্র ছাত্রীরা।

এই বছরও করোনা সংক্রমণ চলছে। কিছু জায়গায় স্কুল-কলেজ খোলা। আবার কিছু জায়গায় বন্ধ। তবে এবারও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষকের প্রতি সম্মান জানাচ্ছে অনেক ছাত্র-ছাত্রী।

অসফাইডে বাতিল রোনালদোর গোল 
  • ০৩ জুলাই ২০২৬
ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে গেল পর্তুগাল 
  • ০৩ জুলাই ২০২৬
প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল-ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence