আফগানিস্তানে জুমার নামাজের পর নতুন সরকারের ঘোষণা আসতে পারে

০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৮ AM
আফগানিস্তানে জুমার নামাজের পর নতুন সরকারের ঘোষণা আসতে পারে

আফগানিস্তানে জুমার নামাজের পর নতুন সরকারের ঘোষণা আসতে পারে © ফাইল ফটো

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর আফগানিস্তানে গঠিত নতুন মন্ত্রিসভার ঘোষণা করা হতে পারে। তালেবানের সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শুক্রবার জুমার নামাজ শেষে নতুন সরকার ঘোষণা করতে পারে তালেবান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে নারী অধিকার ও পূর্বের শাসনকালের কঠোর নিয়ম পরিবর্তনে, দেশের অভ্যন্তীণ এবং আন্তর্জাতিক চাপের মুখে শিগগিরই নতুন সরকার ঘোষণা করতে যাচ্ছে তালেবান।

১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবানের সশস্ত্র যোদ্ধারা। বৃহস্পতিবারও তালেবানের পক্ষ থেকে জানানো হয়, সরকার গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে তাদের।

এদিকে, চরম মানবিক সংকটে পড়েছে আফগানিস্তান। জাতিসংঘের একটি বিমানে করে খাদ্য সহায়তা পাঠানো হয়েছে দেশটির দুটি অঞ্চলে। অনদিকে, বৃহস্পতিবারও তালেবান যোদ্ধাদের সঙ্গে পঞ্জশিরে তালেবানবিরোধীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। নতুন সরকার গঠন করার পর পরিস্থিতি কি দাঁড়ায় সেটিই এখন দেখার বিষয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬