দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি

১৫ আগস্ট ২০২১, ০৮:১৫ PM
আশরাফ ঘানি

আশরাফ ঘানি © ফাইল ফটো

কাবুল দখলের পর দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। রবিবার (১৫ আগস্ট) তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা।

একজন তালেবান নেতা রয়টার্সকে বলেছেন যে, তারা ঘানির দেশত্যাগের বিষয়টি সঠিক কিনা খতিয়ে দেখছেন। এর আগে আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয় যে, আশরাফ ঘানি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন।

কাবুলের চারিদিকে ঘিরে রেখেছে তালেবান। আফগানিস্তান সরকারের কর্মকর্তারা বলেছেন যে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কাবুল থেকে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের কর্মকর্তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছে। যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, সুইডেন সহ আরো অনেক দেশ কাবুল থেকে তাদের কর্মকর্তা ও নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ চালিয়ে যাচ্ছে।

তালেবান বলেছে যে, তারা জোর করে কাবুল দখল করবে না। তারা তাদের যোদ্ধাদের নির্দেশ দিয়েছে কাবুলের প্রবেশমুখে অবস্থান করতে।

গত প্রায় ১০ দিন ধরে আফগানিস্তানের একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করে আসছিল তালেবান। রবিবার তারা কাবুলের কাছাকাছি চলে যায়। এখন আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে সেটি সম্পন্ন হতে পারে।

সাদাপাথরে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার
  • ০৩ জুলাই ২০২৬
ট্রাকের চাপায় সড়কে ঝড়ল দুই বন্ধুর প্রাণ
  • ০৩ জুলাই ২০২৬
শনিবার বিশেষ আয়োজনে ১৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা হচ্ছে
  • ০৩ জুলাই ২০২৬
মেসির ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা, আত্মবিশ্বাসী দল
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে ইরানের বিদায়কে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে ১০০…
  • ০৩ জুলাই ২০২৬
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির নিবন্ধন …
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence