গাড়ির ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি

দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা

১৫ আগস্ট ২০২১, ১১:১২ AM
ঢাকার রাজপথে দূষণের চিত্র

ঢাকার রাজপথে দূষণের চিত্র © ফাইল ছবি

লকডাউনের মধ্যে রাজধানী ঢাকা হয়ে উঠেছিল বিশ্বের অন্যতম নির্মল বায়ুর শহর। বিধিনিষেধ ওঠার কয়েক দিনের মধ্যেই আবার এই শহর সবচেয়ে দূষিত শহরের তালিকায় এসেছে। গতকাল শনিবার কানাডার ভ্যানকুভারের পরই ঢাকার বাতাস ছিল সবচেয়ে খারাপ। বিশ্বের সবচেয়ে বেশি বায়ুদূষণের শহরগুলোতে চালানো এক গবেষণায় দেখা গেছে, গাড়ির ধোঁয়া থেকে দূষণের দিক দিয়ে ঢাকা তৃতীয়।

গাড়ি থেকে নির্গত দূষিত বাতাসের কারণে স্বাস্থ্যঝুঁকির দিক থেকে ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে তানজানিয়ার দারুস সালাম ও মালাবির ব্লানতাওরি। দারুস সালামে প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় আড়াইজনের মৃত্যু হয় এই দূষণে। ঢাকা ও ব্লানতাওরি শহরে মারা যায় একজন করে। যেখানে এই দূষণে বিশ্বে গড়ে ১০ লাখ মানুষে সর্বোচ্চ একজনের মৃত্যু হয়।

‘বিশ্বের ১০ দেশের শহরে গাড়ির ধোঁয়া থেকে সৃষ্ট দূষণের স্বাস্থ্য ঝুঁকি’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনালে প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইথিওপিয়া, ভারত, বাংলাদেশ, চীন, ইরাক, মিসর, তানজানিয়া, কলম্বিয়া ও মালাবির ১৫ জন গবেষক এই গবেষণা করেন।

গবেষক দলের অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক আবদুস সালাম বলেন, সামগ্রিকভাবে ঢাকায় বায়ুদূষণ বাড়ছে। কিন্তু কোন উৎস থেকে কী ধরনের দূষণ হচ্ছে, তা বুঝতে বিশ্বের জনবহুল ও মধ্যম আয়ের দেশের বড় শহরগুলোর ওপর গবেষণাটি করা হয়। রাজধানীতে বায়ুদূষণের ক্ষেত্রে যানবাহনের ভূমিকা দ্রুত বাড়ছে, তাই এখন থেকে এসব উৎস বন্ধ না করলে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়বে।

গবেষণায় গাড়ি থেকে নির্গত ধোঁয়ায় মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর অতি সূক্ষ্ম বস্তুকণার (পিএম ২.৫) পরিমাণ বিবেচনায় নেওয়া হয়। ঢাকা শহরে বছরে গড়ে প্রতি ঘনমিটার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা থাকে ৯২ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এটা থাকার কথা ২৫ মাইক্রোগ্রাম। ঢাকার বাতাস সকালে সবচেয়ে কম ও সন্ধ্যায় সবচেয়ে বেশি দূষিত থাকে। এখানে ১ হাজার ৬৪০ বর্গকিলোমিটারে ৩ লাখ ৩৫ হাজার গাড়ি চলে। বাসিন্দাদের প্রায় আড়াই শতাংশ ব্যক্তিগত গাড়িতে চড়ে। তারা শুধু গাড়ির গ্লাস নামালে দূষণের শিকার হয়। আর বাকিরা বাস, হেঁটে ও রিকশায় চলাচল করে। তাদের প্রায় সবাই দূষণের কবলে পড়ে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গাড়ির ধোঁয়া মাপার যন্ত্র বিআরটিসির কাছে নেই। গাড়ির ফিটনেস পরীক্ষা করে চোখে দেখে। বিশ্বব্যাংকের অর্থায়নে এই যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরই ধোয়া দূষণ রোধে কাজ শুরু হবে।

এ বিষয়ে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম বলেন, তারা বৃহস্পতিবারও ঢাকায় গাড়ির দূষণ নিয়ন্ত্রণে সভা করেছেন। গতকালও ঢাকায় যানবাহনের বায়ুদূষণসহ বিভিন্ন কারণে প্রায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান আরও বাড়বে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) সৈয়দ নজমূল আহসান বলেন, তারাও ঢাকার বায়ুমান উন্নতির জন্য অভিযান বাড়াচ্ছেন।

ট্যাগ: ঢাকা
সাদাপাথরে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার
  • ০৩ জুলাই ২০২৬
ট্রাকের চাপায় সড়কে ঝড়ল দুই বন্ধুর প্রাণ
  • ০৩ জুলাই ২০২৬
শনিবার বিশেষ আয়োজনে ১৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা হচ্ছে
  • ০৩ জুলাই ২০২৬
মেসির ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা, আত্মবিশ্বাসী দল
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে ইরানের বিদায়কে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে ১০০…
  • ০৩ জুলাই ২০২৬
ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির নিবন্ধন …
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence