বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর

১১ আগস্ট ২০২১, ০৩:১৬ PM
নিলয় আলমগীর ও তার স্ত্রী

নিলয় আলমগীর ও তার স্ত্রী © ফাইল ছবি

বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। পাত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা ঢাকার মগবাজারে। আর গ্রামের বাড়ি ভোলায়।

নিলয় নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত ৭ জুলাই তার উত্তরায় বাসায় শুভবিবাহের কাজ সম্পন্ন হয়েছে। করোনার কারণে বিয়েতে শুধুমাত্র দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।

তবে বিয়ের খবরটি বুধবারই (১১ আগস্ট) প্রকাশ্যে আনেন নিলয়। এদিন নিজের ফেসবুকেও শুভ কাজের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন ‘বেইলি রোড’ অভিনেতা। 

জানা যায়, হৃদি পড়াশোনার পাশাপাশি লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করছেন। প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে যুক্ত না থাকলেও একটি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের গণ যোগাযোগের দায়িত্ব পালন করছেন তিনি। 

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয়। তবে তাদের সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি।

ট্যাগ: করোনা
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬