আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের ৩ পদক জয়

০৯ আগস্ট ২০২১, ০৫:৩০ PM
সোনা, রুপা ও ব্রোঞ্জ পদকপ্রাপ্ত শিক্ষার্থী

সোনা, রুপা ও ব্রোঞ্জ পদকপ্রাপ্ত শিক্ষার্থী © ফাইল ছবি

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা একটি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। ‘ম্যাথমেটিকস উইদাউট বর্ডারস’ প্রতিযোগিতায় ১৭টি দেশের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশী তিন শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে এই সম্মান অর্জন করেছনে। ২০১৩ সাল থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।  বিশ্বজুড়ে করোনার সংক্রমণের কারণে ৬ থেকে ৮ আগস্ট ভার্চ্যুয়ালি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ বছর আয়োজক দেশ ছিল বুলগেরিয়া। বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চীন, বুলগেরিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান ও আরো ১১টি দেশের ১ হাজার ২৩৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী এস এম আবদুল ফাত্তাহ। রৌপ্যপদক পেয়েছে ঢাকার সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আফিয়া জাহরা। আর ব্রোঞ্জপদক পেয়েছে ঢাকার উত্তরা হাইস্কুলের শিক্ষার্থী মারজান আফরোজ।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড-২০২১ বিজয়ীদের মধ্য থেকে বাছাই করে ম্যাথমেটিকস উইদাউট বর্ডারসের ১০ প্রতিযোগীকে নির্বাচন করা হয়।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দেশজুড়ে স্কুল–কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার জন্য দল নির্বাচন করে থাকে।

জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬