আজই হতে যাচ্ছে মেসি-পিএসজি চুক্তি!

০৮ আগস্ট ২০২১, ০২:২৪ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ছবি

তিন বছরের চুক্তি হতে যাচ্ছে লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। তাতে শেষ বছরটা ঐচ্ছিক। বছরে বেতন পাবেন তিনি ৪০ মিলিয়ন ইউরো। রেকর্ড দামে পিএসজিতে নাম লেখানো নেইমারের বেতনের চেয়ে যা পাঁচ মিলিয়ন ইউরো বেশি। এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম লে’কিপ।

খবর অনুযায়ী, আজই রোববার (৮ আগস্ট) ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পরশু মেসিকেই দেখা যেতে পারে পিএসজিতে। আর্জেন্টাইন তারকা অবশ্য আজ ক্যাম্প ন্যুতে সংবাদ সম্মেলন করবেন। সেটি বিদায়ী সংবাদ সম্মেলন নাকি আরো কোনো চমক বাকি আছে কে জানে!

তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনো মুখ খুলছে না। পরশু রাতে কাতারের আমির, যিনি পিএসজির মালিক, তার ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল-থানি টুইট করেন যে পিএসজির সঙ্গে আর্জেন্টাইন তারকার কথাবার্তা চূড়ান্ত। খুব শিগগিরই ঘোষণা আসছে। পরে অবশ্য ক্লাবের গণসংযোগ অফিস থেকে এমন তথ্য অস্বীকার করা হয়েছে। তবে সেটিও আসলে মেসির পিএসজির জার্সি পরতে যাওয়ার গুঞ্জন থামাতে পারছে না একেবারে।

 

ট্যাগ: ফুটবল
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬