টিকা না নেওয়ায় ৩ কর্মীকে বরখাস্ত করল সিএনএন

০৬ আগস্ট ২০২১, ০১:৫২ PM

করোনা টিকা না নিয়ে অফিসে উপস্থিত হওয়ায় ৩ কর্মীকে বরখাস্ত করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। গত সপ্তাহে এই পদক্ষেপ নেয় সংবাদমাধ্যমটি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) অফিসের স্টাফদের কাছে পাঠানো আভ্যন্তরীণ এক নথিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নথির তথ্য অনুযায়ী, সিএনএন’র প্রধান জেফ জাকার অফিসের কর্মীদের বলেছেন, এই ধরনের কর্মকাণ্ডের (টিকা না নেওয়া) বিরুদ্ধে আমাদের প্রতিষ্ঠান জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। আর এই কারণে অফিসে আসতে হলে এবং বাইরে গিয়ে অন্যদের সঙ্গে কাজ করতে হলে সবাইকেই টিকা নিতে হবে।

নথিতে আরও বলা হয়েছে, ‘সংবাদমাধ্যমের বার্তা বিভাগ, খেলাধুলা বিষয়ক বিভাগ এবং স্টুডিওতে কাজ করা সকলকে অবশ্যই করোনা টিকা নিতে হবে। আমরা মাসের পর মাস ধরে পরিষ্কারভাবে এই কথাটিই বলে আসছি। তাই টিকা নেওয়ার বিষয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত নয়।’
এদিকে সিএনএন জানিয়েছে, করোনা মহামারির মধ্যে অফিসে প্রবেশের জন্য টিকা গ্রহণের প্রমাণপত্র থাকার বিষয়টি আনুষ্ঠানিক বা বাধ্যতামূলক করা হতে পারে।

টিকা না নিয়ে অফিসে আসার কারণে কর্মীদের বরখাস্তের ঘটনা কোন কার্যালয়ে ঘটেছে, সেটা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে, সিএনএন’র বেশিরভাগ অফিসই বর্তমানে খোলা রয়েছে। তবে করোনা টিকার উভয় ডোজ সম্পন্ন করা কর্মীরাই কেবল স্বেচ্ছায় অফিসে বসে কাজ করা সুযোগ পাচ্ছেন।

জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬