ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের উপর ট্রাক উঠে নিহত ১৮

২৮ জুলাই ২০২১, ১১:২৩ AM
ট্রাক চাপায় শ্রমিক নিহত

ট্রাক চাপায় শ্রমিক নিহত © ফাইল ছবি

ভারতে ফুটপাতে শুয়ে থাকা ঘুমন্ত শ্রমিকদের উপর ট্রাক উঠে গিয়ে নিহত হয়েছেন ১৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন ২৪ জনেরও বেশি শ্রমিক।

মঙ্গলবার (২৭ জুলাই) গভীর রাতে উত্তরপ্রদেশের বারাবঁকীর অযোধ্যা-লখনউতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের বাড়ি বিহার রাজ্যে বলে জানা গেছে।

জানা গেছে, রাম সানেহি ঘাট থানার অদূরে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে। সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন হতাহত ওই শ্রমিকরা। গতি অনেক বেশি থাকায় ঘুমন্ত সেসব শ্রমিকের ওপর দিয়েই চলে যায় ট্রাকটি। এতে ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যোগীরাজ্যের পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই বাস হরিয়ানার পালওয়াল থেকে বিহার যাচ্ছিল। প্রায় ১৪০ জন শ্রমিক ছিলেন বাসে। লখনউ প্রবেশের ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তা ঠিক করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। এতে কিছু শ্রমিক বাসের সামনে রাস্তার ধারে ঘুমাচ্ছিলেন। সে সময়ই ঘটে এ দুর্ঘটনা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাদের চিকিৎসা চলছে।

সূত্র: আনন্দবাজার।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬