নোয়াখালীতে ঈদ উদযাপন

২০ জুলাই ২০২১, ০২:১৫ PM
 চার গ্রামে ঈদুল আজহা পালিত

চার গ্রামে ঈদুল আজহা পালিত © ফাইল ছবি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামে ঈদুল আজহা পালিত হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকালে ওই চার গ্রামের ৯ মসজিদে ঈদের নামাজ শেষে পশু কোরবানি করেন মুসল্লিরা।

গ্রামগুলো হলো- নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।

সকাল ৮টায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের নগর বাড়ির দরজা জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির দরজা জামে মসজিদ, পশ্চিম বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ, ফাজিলপুর গ্রামের দায়রা বাড়ির জামে মসজিদ বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর, হরিণারায়নপুর ভেন্ডার জামে মসজিদসহ তিনটি মসজিদে ঈদুল আজহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়রা জানান, বসন্ত বাগ গ্রামের ঈদের জামাতে ১০০-১৫০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণ পুর ভেন্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ২২জন মুসল্লি, জিরতলী ফাজিলপুর গ্রামের মসজিদে ৮০-১০০ জন মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।

তারা জানান, স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সাথে মিল রেখে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে ঈদ-উল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ পৃথকভাবে উদ্দিন বলেন, ‘৯ মসজিদের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করেছেন।’

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি …
  • ০৩ জুলাই ২০২৬
মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান
  • ০৩ জুলাই ২০২৬
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পেল সুইজারল্যান্ড
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence