স্কুলে ঢুকে পড়লো চিতাবাঘ (ভিডিও)

১৩ জুলাই ২০২১, ০৮:৪০ AM
মহারাষ্ট্রের আহমেদনগর জেলার বন কর্মীরা স্কুলে ঢুকে পড়া এক চিতাবাঘকে নিয়ে বিপাকে পড়েছিলেন

মহারাষ্ট্রের আহমেদনগর জেলার বন কর্মীরা স্কুলে ঢুকে পড়া এক চিতাবাঘকে নিয়ে বিপাকে পড়েছিলেন © সংগৃহীত

লোকালয়ে বন্যপ্রাণীদের ঢুকে পড়ার ঘটনা বিরল নয়। তবে সঠিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে এসব বন্যপ্রাণীদের লোকালয় থেকে তাড়ানো না গেলে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর জেলার বন কর্মীরা স্কুলে ঢুকে পড়া এক চিতাবাঘকে নিয়ে বিপাকে পড়েছিলেন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, একটা পুরুষ চিতা আহতাবস্থায় স্কুলের ক্যান্টিনে ঢুকে পড়ে। চিতাটিকে উদ্ধারে স্থানীয় বনবিভাগের সাথে বন্যপ্রাণীদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ওয়াইল্ড লাইফ এসওএস যোগ দেয়।

ওয়াইল্ড লাইফ এসওএসের ইউটিউবে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, চার ঘণ্টা চেষ্টার পর চিতাটিকে উদ্ধার করা হয়। রান্নাঘরের ক্যান্টিনের দরজায় ছিদ্র করে চিতাটিকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হয়।

চিতাটিকে বর্তমানে মানিকদোহ চিতা উদ্ধার কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে ওয়াইল্ড লাইফ এসওএস এক পোস্টে জানিয়েছে।

নকআউট পর্বে বিদায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মা…
  • ০৩ জুলাই ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু
  • ০৩ জুলাই ২০২৬
বলের ভেতরের চিপই কি রোনালদোকে টুর্নামেন্টে বাঁচিয়ে রাখল
  • ০৩ জুলাই ২০২৬
অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝ…
  • ০৩ জুলাই ২০২৬
পিসিডিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence