অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

০৩ জুলাই ২০২৬, ০২:৩১ PM
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান © সৌজন্যে প্রাপ্ত

উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট) এবং মালয়েশিয়ার আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) এডাস্ট’র কনফারেন্স রুমে ‘Network Building for Academic Collaboration’ শীর্ষক আলোচনা সভা শেষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য কামরুন নেহার, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. আশরাফ আলী খান, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, এডাস্ট-এসডিআইর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান এবং বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন ফ্যাকাল্টি ও ইউসিএসআই-ইউনিভার্সিটি, বাংলাদেশ শাখার প্রফেসর ড. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ার আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতো’ ইর. ড. মোহাম্মদ সালেহ বিন জাফার, ডেপুটি ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. হাজী মোহাম্মদ আবদুল্লাহ বিন হামিদি এবং স্কুল অব বিজনেসের প্রভাষক আমিরুল শফিক মোহাম্মদ।

অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম, একাডেমিক প্রকাশনা, প্রশিক্ষণ, সেমিনার, আন্তর্জাতিক সম্মেলন এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9