রহস্যময় 'সুবোধ' এবার ভারতে, 'হবেকি?'র নতুন গ্রাফিতি

০২ জুলাই ২০২৬, ১০:৫৭ PM
ভারতের সিকিমের গ্যাংটক-রংপো রোডের এক দেয়ালে ৩০শে জুন এ গ্রাফিতি দেখা গেছে

ভারতের সিকিমের গ্যাংটক-রংপো রোডের এক দেয়ালে ৩০শে জুন এ গ্রাফিতি দেখা গেছে © বিবিসি বাংলা

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে, দেয়ালে দেয়ালে রহস্যময় শিল্পীর আঁকা ‘হবেকি?’ সিরিজের সর্বশেষ গ্রাফিতি দেখা গেছে ভারতের সিকিমে। জুন মাসের শেষ দিনটিতে সিকিমের গ্যাংটক-রংপো রোডের মাঝিতার নালা ব্রিজের একটি দেয়ালে আঁকা হয়েছে সেটি।

কনক্রিটের দেয়ালে স্প্রে পেইন্ট এবং স্টেনসিল দিয়ে আঁকা গ্রাফিতিটি দৈর্ঘ্যে প্রায় কুড়ি ফুট, আর চিত্রকর্মের শেষ প্রান্তে শিল্পীর সিগনেচার ট্যাগ 'হবেকি?' রয়েছে।

গ্রাফিতিতে দেখা যাচ্ছে, এলোমেলো দীর্ঘ চুলে, জুতা পায়ে একটি হ্যামক বা ঝুলন্ত বিছানায় শুয়ে আছেন সুবোধ। হ্যামকটির উভয় প্রান্তই কাঁটাতারের সাথে বেঁধে ঝুলানো। সুবোধের ডান হাতে একটি ওয়্যার কাটার বা কাটাতার কাটার যন্ত্র ধরে রাখা আছে, অন্য হাতটি হ্যামকের বাইরে ঝুলছে। সুবোধের ঠিক নিচ বরাবর একটা বালতি রাখা।

গ্যাংটক-রংপো রোডের মাঝিতার নালা ব্রিজ এলাকার বাসিন্দারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তারা ওই দেয়ালে গ্রাফিতিটি দেখতে পাচ্ছেন।

এই গ্রাফিতি এমন এক সময়ে আঁকা হয়েছে, যখন অনুপ্রবেশের অভিযোগে ভারত থেকে কথিত বাংলাদেশিদের জোরপূর্বক ফেরত পাঠানো নিয়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা চলছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬