পিসিডিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার

০৩ জুলাই ২০২৬, ০২:২৩ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০২:৩৭ PM
নিয়োগ দিবে পিসিডি

নিয়োগ দিবে পিসিডি © টিডিসি ফাইল ফটো

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯টি পদে মোট ২৬৪ জনকে নিয়োগ দেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ জুলাই ২০২৬ এর মধ্যে স্ব-হস্তে লিখিত দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে। নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে।

১. পদের নাম: পরিচালক (মাইক্রোফাইন্যান্স)
পদের সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৫ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

২.পদের নাম: এলাকা ব্যবস্থাপক
পদের সংখ্যা: ১৫টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর 
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৫ বছর
বয়সসীমা: ৪২ বছর
বেতন: শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে ৪৭,৫৫০ টাকা।

৩. পদের নাম: এইচআর এন্ড এডমিন অফিসার 
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (মানবসম্পদ)
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ২-৩ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: শিক্ষানবিশকালে ৪০,০০০ টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে ৪৩,৮৫০ টাকা।

৪. পদের নাম: শাখা ব্যবস্থাপক 
পদের সংখ্যা: ৩০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩-৫ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালে ৩৮,০০০টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে ৪২,০০০ টাকা।

৫. পদের নাম: অডিট অফিসার
পদের সংখ্যা: ১২টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩-৫ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে ৩২,০০০ টাকা।

৬. পদের নাম: সিনিঃ ক্রেডিট অফিসার
পদের সংখ্যা: ৮০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে ৩৩,০০০ টাকা।

৭. পদের নাম: ক্রেডিট অফিসার
পদের সংখ্যা: ১০০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/এইচএসসি (জিপিএ ৪.২০-৫.০০)
অভিজ্ঞতা: প্রয়োজন নেই (নারী প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা হয়েছে)
বয়সসীমা: সর্বোচ্চ ২৬-৩৫ বছর
বেতন (স্নাতক): শিক্ষানবিশকালে ২৩,০০০ টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে ২৮,০০০টাকা
বেতন (এইচএসসি) : শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে ২৫,০০০টাকা। 

৮. পদের নাম: হিসাবরক্ষক কাম আইটি সহকারী
পদের সংখ্যা: ২০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (বানিজ্য বিভাগ)
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ২৬-৩৫ বছর
বেতন: শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে ২৫,০০০ টাকা।

৯. পদের নাম: কৃষি ও মৎস্য কর্মকর্তা
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (কৃষি ও মৎস্য)
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ২৫-৪৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

১০. পদের নাম: সহকারি কৃষি ও মৎস্য কর্মকর্তা
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (কৃষি ও মৎস্য)
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ২৫-৪৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: ১০০০ জনবল নিয়োগ দেবে আরআরএফ

আবেদনের শর্ত
অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান/পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়ন পত্র দরখাস্ত-এর সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক, না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। শিক্ষানবিশকাল সকল পদের ক্ষেত্রে ৬ থেকে ৯ মাস। প্রতিটি পদের জন্য মূল বেতনের সমপরিমান জামানত দিতে হবে যা মুনাফাসহ ফেরতযোগ্য। 

সুযোগ-সুবিধা
শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, ৩টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড পাবেন।

আবেদনের সময়সীমা
প্রার্থীরা আগামী ২৩ জুলাই ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীদেরকে স্ব-হস্তে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক বরাবর আবেদন পাঠাতে হবে। এক্ষেত্রে ই-মেইলে আবেদন গ্রহনযোগ্য হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তব মোড়, পাবনা- ৬৬০০। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে। এছাড়া এছাড়া বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9