ভারতে স্বাস্থ্যমন্ত্রীসহ এক ডজন মন্ত্রীর পদত্যাগ

০৭ জুলাই ২০২১, ০৮:১৪ PM
মন্ত্রিসভার বৈঠক

মন্ত্রিসভার বৈঠক © ফাইল ফটো

ভারতে ক্ষমতাসীন বিজেপির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও প্রতিমন্ত্রী অশ্বিন চৌবেসহ অন্তত এক ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। বুধবার (৭ জুলাই) মন্ত্রিসভায় রদবদলের আগেই হেভিওয়েট ওই মন্ত্রীরা পদত্যাগ করেছেন।

জানা গেছে, করোনা মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে। চলমান এই সমালোচনার মধ্যেই বুধবার পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এবং একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অশ্বিন চৌবে।

এছাড়া দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ারও পদত্যাগ করেছেন। এই তালিকায় আরও আছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী সদানন্দ গৌদা, নারী ও শিশু কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, ভোক্তা কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী রাও সাহেব ধানবে পাতিল, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিষয়কমন্ত্রী থোয়ার চান্দ গেহলোট, কেন্দ্রীয় পশু, মৎসসম্পদ, দুগ্ধ শিল্প ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগ বিষয়কমন্ত্রী প্রতাপ সারাঙ্গি এবং জলশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী রতন লাল কাটারিয়া।

কেন্দ্রীয় সরকার সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, বুধবার নতুন ৪৩ জন সদস্য ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন।

সূত্র: এনডিটিভি

ঢা‌বি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ…
  • ০৩ জুলাই ২০২৬
পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল
  • ০৩ জুলাই ২০২৬
এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
  • ০৩ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দিবে হামদর্দ, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই
  • ০৩ জুলাই ২০২৬
সেপ্টেম্বরেই তীব্র হতে পারে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence