হাইতির প্রেসিডেন্টকে নিজ বাসভবনে গুলি করে হত্যা

০৭ জুলাই ২০২১, ০৭:১৫ PM
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস © ফাইল ছবি

নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও ফার্স্ট লেডি মার্টিন ময়েস। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। বুধবার (৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, জোসেফ বর্তমানে দেশটির দায়িত্বে আছেন।

জোসেফ আরও জানান, আক্রমণকারীদের শনাক্ত করতে না পারলেও জানা গেছে তারা তারা স্প্যানিশে কথা বলছিল। যদিও হাইতিতে কথিত প্রধান ভাষা হায়াতিয়ান ক্রিওল এবং ফরাসি।

উল্লেখ্য, ময়েস ২০১৭ সাল থেকে হাইতির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন।

 

ট্যাগ: হত্যা
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬