ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর মৃত্যু

০৪ জুলাই ২০২১, ১১:২১ AM
ভূমধ্যসাগরে নৌকা ডুবি

ভূমধ্যসাগরে নৌকা ডুবি © ফাইল ফটো

লিবিয়া থেকে ইতালিয়া যাওয়ার পথে তিউনিসিয়া অঞ্চলের ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকাটিতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়া থেকে আসা অভিবাসীরা ছিলেন।

জানা গেছে, লিবিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলের জুয়ারা থেকে নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। পরে তিউনিসিয়ার এই অঞ্চলে আসার পর অভিবাসীদের বহনকারী নৌকা ডুবে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিউনিসিয়া রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি স্লিম। তিনি বলেন, আমরা ৮৪ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬