সাইকেল পাবেন পশ্চিমবঙ্গের ১২ লাখ শিক্ষার্থী, দেয়া হবে ট্যাব কেনার টাকাও

০২ জুলাই ২০২১, ০৫:৩৮ PM
সাইকেল পাবেন পশ্চিমবঙ্গের ১২ লাখ শিক্ষার্থী, দেয়া হবে ট্যাব কেনার টাকাও

সাইকেল পাবেন পশ্চিমবঙ্গের ১২ লাখ শিক্ষার্থী, দেয়া হবে ট্যাব কেনার টাকাও © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে চলতি বছরের নভেম্বরের মধ্যে ১২ লাখ শিক্ষার্থীকে দেওয়া হবে সাইকেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্যের সচিবালয় নবান্নে এই ঘোষণা দিয়েছেন। এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পেরও সূচনা করেন মমতা।

এছাড়া গত বছর থেকেই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব কিনতে ১০ হাজার রুপি করে দেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

নিউজ এইট্টিনের খবরে মমতাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ২০২০ সালে যারা নবম শ্রেণিতে পড়ত- এমন তিন লাখ এবং বছর যারা নবম শ্রেণিতে পড়ছে, এমন ৯ লাখ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে।

মমতা বলেন, ‘‘এ পর্যন্ত রাজ্যে মোট এক কোটি শিক্ষার্থীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছে। তবে নির্বাচনের জন্য কিছুদিন এটি বন্ধ ছিল। এখন সেই প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে।’’

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগ নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বছরই সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়। মূলত প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এই প্রকল্প চালু করা হয়। ২০১৫ সালে এই প্রকল্প শুরু হয়েছিল।

মমতা জানান, এর পাশাপাশি গত বছর থেকেই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব কিনতে ১০ হাজার রুপি করে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই আট লাখ ৭৬ হাজার শিক্ষার্থী এই তহবিল পেয়েছে। দ্বাদশ শ্রেণিতে উঠছে এমন আরও প্রায় ৯ লাখ শিক্ষার্থীকে ট্যাব কেনার জন্য অর্থ দেওয়া হবে।

ঘুমন্ত শাশুড়িকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই
  • ০৩ জুলাই ২০২৬
বিমানবন্দরের চেকিংয়ে সতীর্থের লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লে…
  • ০৩ জুলাই ২০২৬
ঢা‌বি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ…
  • ০৩ জুলাই ২০২৬
পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল
  • ০৩ জুলাই ২০২৬
এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
  • ০৩ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দিবে হামদর্দ, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence