পশ্চিমবঙ্গে ১২ লাখ শিক্ষার্থীকে সাইকেল দেওয়ার ঘোষণা

০১ জুলাই ২০২১, ১০:৫৮ AM
পশ্চিমবঙ্গে ১২ লাখ শিক্ষার্থীকে সাইকেল দেওয়ার ঘোষণা

পশ্চিমবঙ্গে ১২ লাখ শিক্ষার্থীকে সাইকেল দেওয়ার ঘোষণা © সংগৃহীত

চলতি বছরের নভেম্বরের মধ্যেই পশ্চিমবঙ্গের ১২ লাখ শিক্ষার্থীকে সাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগ নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বছরই সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়। মূলত প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এবং পড়াশোনায় উৎসাহ জোগাতেই এই প্রকল্প চালু করা হয়। ২০১৫ সালে এই প্রকল্প প্রথম শুরু হয়েছিল। বুধবার রাজ্যের সচিবালয় নবান্নে এই ঘোষণা দিয়েছেন মূখ্যমন্ত্রী নিজেই ।

বুধবার নবান্নে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পেরও সূচনা করেন মমতা। সেই অনুষ্ঠানেই তিনি জানান, এ পর্যন্ত রাজ্যে মোট এক কোটি শিক্ষার্থীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছে। তবে নির্বাচনের জন্য কিছুদিন এটি বন্ধ ছিল। এখন সেই প্রক্রিয়া ফের শুরু হয়েছে। মমতা জানান, ২০২০ সালে যারা নবম শ্রেণিতে পড়তো, এমন তিন লাখ শিক্ষার্থী এ বছর সাইকেল পাবে। এছাড়া এ বছর যারা নবম শ্রেণিতে পড়ছে, এমন ৯ লাখ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে।

এর পাশাপাশি গত বছর থেকেই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব কিনতে ১০ হাজার রুপি করে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতোমধ্যেই আট লাখ ৭৬ হাজার শিক্ষার্থী এই তহবিল পেয়েছে। এখন যারা একাদশ শ্রেণিতে পড়ছে, তারা দ্বাদশ শ্রেণিতে উঠলে আরও প্রায় ৯ লাখ শিক্ষার্থীকে ট্যাব কেনার জন্য অর্থ দেওয়া হবে। সূত্র: নিউজ ১৮।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬