আস্থা ভোটে হেরে পদত্যাগ করলেন সুইডেন প্রধানমন্ত্রী

২৯ জুন ২০২১, ০৮:৩১ AM
স্টেফান লফভেন

স্টেফান লফভেন © সংগৃহীত

আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেন। সোমবার তিনি তার পদত্যাগপত্র স্পিকারের কাছে হস্তান্তর করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

গত ২১ জুন নতুন-নির্মিত অ্যাপার্টমেন্টের ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে বিতর্কিত একটি পরিকল্পনার জন্য অনুষ্ঠিত আস্থা ভোটে হেরে যান সোশ্যাল ডেমোক্র্যাট প্রধানমন্ত্রী স্টেফান লফভেন।

সাত বছর ক্ষমতায় থাকার পর সোমবার পদত্যাগ করলেন তিনি। লফভেন পদত্যাগ করার পর এখন দেশটির পার্লামেন্টের স্পিকার প্রধানমন্ত্রী পদে নতুন কাউকে খুঁজবেন।

সুইডেনের ইতিহাসে লফভেনই প্রথম প্রধানমন্ত্রী যিনি আস্থা ভোটে হেরে গেছেন। মূলত দেশটির বামপন্থী দল লফভেনের উপর থেকে সমর্থন সরিয়ে নেওয়াই তার হারের কারণ। রেন্টাল মার্কেট থেকে নিয়ন্ত্রণ হারালে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে এবং ধনী ও দরিদ্রের মাঝে ব্যাপক বৈষম্য সৃষ্টি হবে দাবি করে বামপন্থী দল লফভেনকে সমর্থন জানাননি।

আরও দেখুন: পার্লামেন্টের অনাস্থা ভোটে সুইডেনের সরকার পতন

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬