বাংলাদেশসহ ১৪ দেশের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল আমিরাত

২৭ জুন ২০২১, ১০:৫৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ১৪ দেশের যাত্রী ও ফ্লাইট প্রবেশের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে আগামী ২১ জুলাই পর্যন্ত করেছে আরব আমিরাত সরকার। দেশটির জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটির পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা বৃদ্ধির কথা জানানো হয়েছে।

এর আগে ৭ জুলাই পর্যন্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে ফের এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত ১৪ দেশ হচ্ছে- ভারত, বাংলাদেশ, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬