যুক্তরাজ্যে প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ

২৭ জুন ২০২১, ০৯:৫৭ AM
যুক্তরাজ্যে প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ

যুক্তরাজ্যে প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ © সংগৃহীত

যুক্তরাজ্যের ইতিহাসে মুসলিম হিসেবে প্রথম স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। সহকর্মীকে চুমু খেয়ে সমালোচনার মুখে পদত্যাগ করা ম্যাট হ্যানককের পদে স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বিষয়টি এক টুইট বার্তায় সাজিদ নিজেই ঘোষণা দিয়েছেন।

এর আগে করোনায় সামাজিক দূরত্ব না মেনে সহকর্মীকে চুমু খান ম্যাট হ্যানকক। আর এ দৃশ্যের ছবি ভাইরাল হলে অনেকটা চাপের মুখেই গত শনিবার (২৬ জুন) পদত্যাগে বাধ্য হয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মী গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দেন। গত ৬ মে তোলা তাদের একটি অন্তরঙ্গ ছবি সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

এ অবস্থায় কপাল খুলেছে সাজিদ জাভিদের। হ্যানককের পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়োগ দেওয়া হয়। এক টুইট বার্তায় তিনি জানান, ‘এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় সম্মানিত বোধ করছেন। আশা করি করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখতে পারবো। মন্ত্রীসভায় অংশ নিয়ে দেশের সেবা করে যাবো’।

গত বছর মন্ত্রিসভায় রদবদলের একটি সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিরোধের জেরে সাজিদ অর্থমন্ত্রী পদ থেকে সড়ে দাঁড়ান। এখন হ্যানকের পদত্যাগে আবারও সুযোগ পাচ্ছেন তিনি।

সুত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্র…
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: মির্জা…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের ফাইনালের জন্য পেছাল ফাইনাল পরীক্ষা
  • ০৩ জুলাই ২০২৬
ঘুমন্ত শাশুড়িকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই
  • ০৩ জুলাই ২০২৬
বিমানবন্দরের চেকিংয়ে সতীর্থের লাইটার জব্দ, হাসিতে ফেটে পড়লে…
  • ০৩ জুলাই ২০২৬
ঢা‌বি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence