চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, নিহত ১৮

চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, নিহত ১৮

চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, নিহত ১৮ © সংগৃহীত

চীনের একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পক্ষে ১৬ জন। মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রটি হেনান প্রদেশে অবিস্থত। শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে, পরে তা নিভিয়ে ফেলা হয় বলে ঝেচেং এলাকার স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে। কি কারনে এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।

আহত ১৬ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬