ইঁদুরের ভয়াবহ উৎপাত

কারাগার থেকে বন্দি সরাচ্ছে অস্ট্রেলিয়া

ইঁদুরের উৎপাতে বন্দি সরাচ্ছে অস্ট্রেলিয়া

ইঁদুরের উৎপাতে বন্দি সরাচ্ছে অস্ট্রেলিয়া © টিডিসি ফাইল ফটো

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ইঁদুরের উৎপাত ভয়াবহ আকার ধারণ করছে। সেখানকার একটি কারাগারে এই প্রাণীর উৎপাতের কারণে শত শত বন্দিকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে কারা কর্তৃপক্ষ। আগামী দুই সপ্তাহের মধ্যে ওয়েলিংটন কারেকশনাল সেন্টারের চারশ’র বেশি বন্দি এবং দুইশ’ কর্মীকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে।

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি ইঁদুর দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে। ফসলের বাম্পার ফলনের কারণে বেড়েছে এই প্রাণীটির সংখ্যা। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইঁদুরের কারাগারের অভ্যন্তরের অবকাঠামো ব্যাপক ক্ষতিসাধন করেছে। রাজ্যের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী চার মাস কারাগারের কার্যক্রম বন্ধ রাখা হবে। এই সময়ে এটি পরিষ্কার, মেরামত এবং ভবিষ্যতে ইঁদুরের প্রকোপ ঠেকানোর উপযোগী করা হবে।

নিউ সাউথ ওয়েলসের কারেকটিভ সার্ভিসের কমিশনার পিটার সেভেরিন বলেন, ইঁদুর কেন্দ্রটিতে ঢুকে পড়েছে আর এমন মাত্রায় ক্ষতি করেছে যে নির্দিষ্ট সময়ের জন্য এটা খালি করে দেওয়াই ভালো। ওয়েলিংটন কারেকশনাল সেন্টারের বেশিরভাগ কর্মীকেই রাজ্যের অন্য কারাগারে পাঠানো হবে। এছাড়া বন্দিদেরও বেশ কিছু কারাগারে পাঠানো হবে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২০ সালের ফসল কাটার মৌসুমের সময় থেকেই ইঁদুরের পরিমাণ বাড়তে থাকে। বংশবৃদ্ধির উপযোগী আবহাওয়া এবং ব্যাপক ফসল উৎপাদনের কারণে প্রাণীটির পরিমাণ বেড়েছে। এছাড়া দীর্ঘ খরার পর গত বছরের ভয়াবহ দাবানলের কারণে শিকারি প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় ইঁদুর বেড়ে যাওয়ার আরেকটি কারণ।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬