মাগুরায় স্কুলশিক্ষককে মসজিদের ভেতর পিটিয়ে হত্যা

২০ জুন ২০২১, ১০:৩১ AM
মাগুরায় স্কুলশিক্ষককে মসজিদের ভেতর পিটিয়ে হত্যা

মাগুরায় স্কুলশিক্ষককে মসজিদের ভেতর পিটিয়ে হত্যা © ফাইল ফটো

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক স্কুলশিক্ষককে মসজিদের ভেতর পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (১৯ জুন) বিকালে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়িয়া উত্তর-পূর্ব পাড়া মসজিদে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন মোল্যা ওরফে পাখি মাস্টার (৫৫) পলাশবাড়িয়া উত্তর-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এলাকাবাসী জানায়, বিকাল ৫টার দিকে বাড়ির পাশের মসজিদে আসরের নামাজ পড়তে যান আলাউদ্দিন মোল্যা। একই সময়ে মসজিদে যান ওই গ্রামের মৃত ইসরাফিল মোল্যার ছেলে রবিউল মোল্যা এবং মৃত মুন্নাফ মোল্যার ছেলে বাশি মোল্যা। নামাজে দাঁড়ানোর মুহূর্তে আলাউদ্দিন মোল্যাকে পিটিয়ে আহত করেন তারা। আশপাশের লোকজন এগিয়ে এলে রবিউল ও বাশি মোল্যা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিন মোল্যাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাতে মারা যান।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, পূর্বশত্রুতার জের ধরে মসজিদে একা পেয়ে একই গ্রামের রবিউল ও বাশি মোল্যা তাকে মারধর করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬