কানাডার পাঠ্যসূচিতে ‘বিদ্বেষমূলক ভ্রান্ত তথ্য’, উদ্বিগ্ন ভারত

২০ জুন ২০২১, ০৯:৪৬ AM
কানাডার অন্টারিও প্রদেশ

কানাডার অন্টারিও প্রদেশ © সংগৃহীত

কানাডার অন্টারিও প্রদেশের কিছু স্কুলের পাঠ্যসূচিতে ‘ভারত এবং ভারতীয়দের প্রতি বিদ্বেষমূলক ভ্রান্ত তথ্য’ পড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন টরন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল। এতে বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন ভারত।

এ ব্যাপারে প্রাদেশিক সরকারকে গত ১১ মার্চ একটি চিঠিও দেওয়া হয়েছে, যেটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ওই চিঠিতে প্রাদেশিক সরকারের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রটোকলবিষয়ক দপ্তরকে বলা হয়েছে— ভারত ও অন্টারিওর মধ্যে সম্পর্ক বিষিয়ে যেতে পারে। গোটা বিষয়টির তদন্ত করা হোক। স্কুল বোর্ডগুলোকে সতর্ক করা হোক, যাতে তারা অবিলম্বে ওই ধরনের ‘বিদ্বেষপূর্ণ’ ও ভ্রান্ত’ পাঠ্যাংশগুলোকে সরিয়ে দেয়। খবর আনন্দবাজার।

পাঠ্যসূচির ঠিক কোন অংশ বা বিষয়ের কথা বলা হচ্ছে, চিঠিতে তা স্পষ্ট করা হয়নি। তবে বলা হয়েছে ভারতের কিছু সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে মিথ্যা ও তথ্যগতভাবে ভ্রান্ত বিষয় মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার উদ্দেশ্য হলো ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করা। সেই সঙ্গে ভারতীয় গোষ্ঠীর সাম্প্রদায়িক মেরুকরণও এর লক্ষ্য।

এতে আরও জানানো হয়, ভারতীয় নাগরিক ও কানাডার ভারতীয় বংশোদ্ভূতদের একাংশ ইতোমধ্যে বিষয়টি নিয়ে কনস্যুলেটের দ্বারস্থ হয়েছেন। তাদের ছেলেমেয়েরা অন্টারিওর পিল ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড এবং ইয়র্ক রিজিওনাল ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের অন্তর্গত স্কুলগুলোর শিক্ষার্থী।

বাবা-মায়েরা অভিযোগ তুলেছেন, তাদের সন্তানরা অন্য জাতিগোষ্ঠীর সহপাঠীদের হেনস্তা ও বিরূপ মন্তব্যের শিকার হচ্ছে। তাদের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে। এ সংক্রান্ত অভিযোগপত্রগুলোও কানাডার কর্তৃপক্ষকে পাঠিয়েছে কনস্যুলেট।

চিঠিতে আরও বলা হয়েছে— ভারত ও কানাডার পারস্পরিক উষ্ণ সম্পর্কে অন্তর্ঘাত করে নিজস্ব অসৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ক্ষতিকর শক্তিগুলো ষড়যন্ত্র চালাচ্ছে। কাজেই বিষয়টির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence