জেরুজালেমে ফিলিস্তিনি ছাত্রীকে গুলি করে হত্যা

১৬ জুন ২০২১, ০৯:৩৪ PM
মাই আফনাহ

মাই আফনাহ © সংগৃহীত

দখলকৃত জেরুজালেমে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযোগ, ২৯ বছর বয়সী ফিলিস্তিনি মাই আফনাহ জেরুজালেমের উত্তর-পূর্বে গাড়ি নিয়ে হামলার চেষ্টা করলে তাকে প্রতিহত করতেই গুলি করা হয়।

বুধবার (১৬ জুন) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কাতারভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদনে বল হয়, ২৯ বছর বয়সী এই নারী পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন। মাই আফনাহ আবু দিস শহরে বসবাস করতেন। ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে ফেলে রাখে।

এতে বলা হয়, গুলিবিদ্ধ অবস্থায় দীর্ঘক্ষণ মাটিতে পড়েছিলো আফনাহ। এ সময় অন্য ফিলিস্তিনিরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্ট করলে এতে বাঁধা দেয় ইসরায়েলি সৈন্যরা।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার আবু দিস এলাকায় ওই নারী সৈন্যদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার চেষ্টা করায় তাকে গুলি করা হয়েছে। তার কাছে একটি ছুরিও ছিল। জেরুজালেমের উত্তর-পূর্বাঞ্চলীয় হিজমা শহরের কাছে এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘক্ষণ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকার কারণে ছাত্রীটির মৃত্যু হয়।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬