বোট ক্লাব থেকে নাসির ইউ মাহমুদকে বহিষ্কার

১৪ জুন ২০২১, ০৮:০৯ PM
নাসির ইউ মাহমুদ

নাসির ইউ মাহমুদ © ফাইল ফটো

ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে নাসির ইউ মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।  

আজ সোমবার (১৪ জুন) ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ড. বেনজির আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় কমিটির আরো আট সদস্য যুক্ত হন। ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজও এ সভায় অংশ নেন।

অভিনেত্রী পরীমণি এবং নাসিরকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
 
বৈঠকে নাসির, তুহিন সিদ্দিকী অমি এবং শাহ এস আলমের ক্লাবের সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্ত হয়। এছাড়া অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেবে বোট ক্লাব কর্তৃপক্ষের কাছে। 

সভায় বলা হয়, নাসির উদ্দিন মাহমুদ ক্লাবের নিয়ম না মেনে নির্ধারিত সময়ের বাইরে অতিথিকে ক্লাবের ভেতরে নিয়ে এসেছিলেন। যা ক্লাবের নিয়ম শৃঙ্খলার পরিপন্থি। 

এর আগে দুপুরে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬