নেতানিয়াহু যুগের অবসান

ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

১৪ জুন ২০২১, ০৯:৫৫ AM
নেতানিয়াহুর অবসান, ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

নেতানিয়াহুর অবসান, ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট © ফাইল ফটো

দীর্ঘ ১২ বছর শাসন করার পর ক্ষমতা হারালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির নবগঠিত জোট সরকার সংসদের অনুমোদন পাওয়ায় তার বিদায় ঘটল। রবিবার ৬০-৫৯ ভোটে অনুমোদন পায় নতুন জোট সরকার। ফলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন নাফতালি বেনেট। আর লিকুদ পার্টির প্রধান হিসেবে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এখন ভোট শেষের পরপরই শপথ নেওয়ার কথা রয়েছে ইয়ামিনা পার্টির নাফতালি বেনেটের। ক্ষমতা ভাগাভাগি চুক্তি অনুযায়ী নতুন সরকারের প্রথম দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কথা রযেছে বেনেটের। তারপর পালা বদল হয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা রয়েছে ইয়ার লাপিদের।

নেতানিয়াহু শুরু থেকেই এই জোট সরকারের ক্ষমতায় যাওয়া ঠেকাতে মরিয়া ছিলেন। আর এখন তাতে ব্যর্থ হয়ে তিনি আবারও খুব শিগগিরই ক্ষমতায় ফিরে আসার অঙ্গীকার করেছেন। ইসরায়েলে ৭১ বছরের নেতানিয়াহুর জনপ্রিয়তায় সম্প্রতি দেখা গেছে ভাটার টান। যার ফলে গত দুই বছরে ইসরায়েলে চারটি পার্লামেন্ট নির্বাচন আয়োজন করতে হয়েছে।

কিন্তু তারপরও নতুন সরকার গঠন করা যায়নি। কারণ, ভোটে কোনও দলই সরকার গঠনের মত পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সর্বশেষ গত ২৩ মার্চের ভোটের পর নেতানিয়াহুর দল পার্লামেন্টে সবথেকে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য তা যথেষ্ট ছিল না। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলছে। তিনি যদিও অভিযোগ অস্বীকার করেছেন, তবুও সবকিছু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। উল্লেখ্য, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।

বাইডেনের স্বাগত: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন সরকারের সঙ্গে কাজ একযোগে করবে। বিবৃতিতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম উল্লেখ না করে দেশটির নতুন সরকারকে স্বাগত জানান বাইডেন।

ফ্যামিলি কার্ডের টাকায় প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারী…
  • ০৩ জুলাই ২০২৬
১২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে স…
  • ০৩ জুলাই ২০২৬
সংগ্রামের পথ পেরিয়ে পাহাড়ের সবুজ রক্ষায় ঢাবি গবেষক আব্দুল্ল…
  • ০৩ জুলাই ২০২৬
প্লাস্টিকের বোতলে পানি পান, জানুন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে অবসরের ঘোষণা অধিনায়কের
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence