সিরিয়ায় বোমা হামলা, শিশুসহ নিহত ১৮

১৩ জুন ২০২১, ১০:২৫ AM
সিরিয়ায় বোমা হামলায় শিশুসহ নিহত ১৮

সিরিয়ায় বোমা হামলায় শিশুসহ নিহত ১৮ © সংগৃহীত

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় হাসপাতাল ও একটি আবাসিক এলাকায় হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় ২৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে এই হামলা হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, নিহতদের মধ্যে অধিকাংশই একটি হাসপাতালের। ওই হাসপাতালও হামলার শিকার হয়েছে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আল সিফা হাসপাতালে হামলার ঘটনায় এক চিকিৎসক, তিন হাসপাতাল কর্মী, দুই নারী এবং দুই শিশু নিহত হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ থেকে কামানের গোলা দিয়ে হামলা চালানো হয়েছে। তবে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এক বিবৃতিতে এই হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। হামলায় বিদ্রোহী গোষ্ঠীর এক কমান্ডারও নিহত হয়েছেন।

এএফপি জানিয়েছে, শহরের হাসপাতালসহ বেশ কিছু স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই হাসপাতালের। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ চাল থেকে চলা দীর্ঘদিনের সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে হামলার ঘটনায় বাস্তুহারা হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

ফ্যামিলি কার্ডের টাকায় প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারী…
  • ০৩ জুলাই ২০২৬
১২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে স…
  • ০৩ জুলাই ২০২৬
সংগ্রামের পথ পেরিয়ে পাহাড়ের সবুজ রক্ষায় ঢাবি গবেষক আব্দুল্ল…
  • ০৩ জুলাই ২০২৬
প্লাস্টিকের বোতলে পানি পান, জানুন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে অবসরের ঘোষণা অধিনায়কের
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence