এবারও হজ করা হচ্ছে না বাংলাদেশি মুসল্লিদের

১২ জুন ২০২১, ০৫:২৯ PM
সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা ঘর

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা ঘর © ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের মধ্যে এবারও বাইরের কোনো দেশ থেকে মুসল্লিরা সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যেতে পারবেন না। ফলে অন্য সব দেশের মতো বাংলাদেশ থেকেও কেউ এবার হজ পালন করতে পারবেন না।

আজ শনিবার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘সৌদি আরব সরকার জানিয়েছে, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও (১৪৪২ হিজরি, ইংরেজি ২০২১ খ্রিস্টাব্দ) সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে যাত্রীরা হজের সুযোগ পাবেন না।’

সচিবালয় থেকে ভিডিওবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে  সীমিত আকারে হজ পালিত হবে।’

গতবারও অভ্যন্তরীণভাবে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে গত বছর এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যাওয়ার কথা থাকলেও কেউ যেতে পারেননি। হিজরি সালের জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

ট্যাগ: হজ্জ
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬