যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বিচারপতি জাহিদ কুরাইশি

১১ জুন ২০২১, ১১:৫৫ AM
জাহিদ কুরাইশি

জাহিদ কুরাইশি © রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূদ জাহিদ কুরাইশি। বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটিতে বিচারপতি হিসেবে জাহিদ কুরাইশিকে নিয়োগের পক্ষে মত দেন বেশিরভাগ মার্কিন সিনেটর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার ফেডারেল বিচারপতি হিসেবে কোনো মুসলিম নিয়োগের অনুমোদন দিল সিনেট।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, এদিন কুরাইশির নিয়োগের পক্ষে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে ভোট পড়ে ৮১টি, বিপক্ষে ছিলেন মাত্র ১৬ জন সিনেটর। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ নিশ্চিত হয় তার।

আরো পড়ুন ফ্রান্সের প্রেসিডেন্টকে থাপ্পড় দেয়া সেই ব্যক্তির চার মাসের কারাদণ্ড

৪৬ বছর বয়সী জাহিদ কুরাইশি পাকিস্তানি অভিবাসীর সন্তান এবং সাবেক ফেডারেল ও মিলিটারি প্রসিকিউটর। তিনি ২০১৯ সালে নিউজার্সির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। গত মার্চে কুরাইশিকে ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগের জন্য মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শামার বলেন, যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, অথচ আজপর্যন্ত কোনো মুসলিম ফেডারেল বেঞ্চে দায়িত্বপালন করেননি।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬