ভারতে করোনায় একদিনে মৃত্যুতে নতুন রেকর্ড

১০ জুন ২০২১, ০১:৫০ PM
ভারতে করোনায় একদিনে মৃত্যুতে নতুন রেকর্ড

ভারতে করোনায় একদিনে মৃত্যুতে নতুন রেকর্ড © সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন হাজারো মানুষ। ভাইরাসটিতে ভারতে এবার পূর্বের মৃত্যুর সব রেকর্ড ভেঙ্গেছে। বুধবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এই দিন দেশটিতে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৮৯৬ জন।

বিহার রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণেই মৃত্যুর রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন ভারতের ২৭টি রাজ্যের রাজ্য সরকার তাদের নিজ নিজ স্বাস্থ্য দফতর থেকে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর পাঠিয়ে থাকে। বুধবারও সেই অনুযায়ীই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য পাঠিয়েছিল রাজ্য সরকারগুলো। কিন্তু পরে জানা গেছে, বিহারে বুধবার করোনায় মৃতের যে সংখ্যা নীতিশ কুমারের নেতৃত্বাধীন রাজ্য সরকার পাঠিয়েছে, সেখানে ৩ হাজার ৯৫১ জন মৃতের সংখ্যা উল্লেখ করা হয়নি। পরে তালিকা সংশোধন করে পুনরায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তা পাঠিয়েছে বিহারের রাজ্য সরকার।

আরো পড়ুন কোন কিছু আমাকে থামাতে পারবে না: প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

দৈনিক মৃতের হিসেবে রেকর্ডের পাশাপাশি বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যাও কিছুটা বেড়েছে ভারতে। এই দিন দেশটিতে নতুন আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৯৩ হাজার ৮৯৬ জন। তার আগের দিন মঙ্গলবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯২ হাজার ৫৯৬ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৩০০।

গত মার্চ থেকে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই দেশটিতে প্রতিদিন হু হু করে বাড়ছিল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর ধারাবাহিকতায় গত মে মাসে এক দিনে সাড়ে ৪ হাজার করোনা রোগীর মৃত্যুর হয়। যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় সে রেকর্ডকে পেছনে ফেলেছে দেশটি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশজুড়ে করোনা থেকে আরোগ্য হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৩৬৭ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৬৬৪ জন। বর্তমানে ভারতে মোট সক্রিয় করোনা রোগী আছেন ১১ লাখ ৮৩ হাজার ৪৭৫ জন।

ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩০ জানুয়ারি, কেরালায়। তার পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জন এবং এ রোগে সেখানে মারা গেছেন মোট ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫ জন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ফ্যামিলি কার্ডের টাকায় প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারী…
  • ০৩ জুলাই ২০২৬
১২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে স…
  • ০৩ জুলাই ২০২৬
সংগ্রামের পথ পেরিয়ে পাহাড়ের সবুজ রক্ষায় ঢাবি গবেষক আব্দুল্ল…
  • ০৩ জুলাই ২০২৬
প্লাস্টিকের বোতলে পানি পান, জানুন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে অবসরের ঘোষণা অধিনায়কের
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence