দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব থাকছেন গুতেরেস

০৯ জুন ২০২১, ১১:০১ AM
অ্যান্তনিও গুতেরেস

অ্যান্তনিও গুতেরেস © সংগৃহীত

কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্তনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্বিতীয় মেয়াদের জন্য মহাসচিব হিসেবে অ্যান্তনিও গুতেরেসকে নির্বাচিত করেছে।

এএফপির খবরে বলা হয়েছে, এবার মহাসচিব নির্বাচনে দশজন প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দেওয়ায় তারা কেউ প্রার্থী হতে পারেননি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের ১৯৩টি সদস্যের কাছে ২০২২ সাল থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য গুতেরেসকে মহাসচিব হিসেবে নির্বাচিত করার জন্য সুপারিশ করা হয়েছে।

আরো পড়ুন দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব থাকছেন গুতেরেস

২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন ৭২ বছর বয়সী আন্তনিও গুতেরেস। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এস্তোনিয়ার রাষ্ট্রদূত স্ভেন জুর্গেনসন জানান, নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে সর্বসম্মতিক্রমে গুতেরেসকে আরেক মেয়াদে দায়িত্ব দেওয়ার জন্য সাধারণ পরিষদের কাছে সুপারিশ করার পক্ষে প্রস্তাব পাস হয়েছে।

সাধারণ পরিষদের অনুমোদনকে আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচনা করা হয়। শিগগিরই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬