কোচিং সেন্টার খোলা রাখায় ১০ হাজার টাকা জরিমানা

০৯ জুন ২০২১, ১২:১৬ AM
কোচিং সেন্টারের শিক্ষার্থীরা

কোচিং সেন্টারের শিক্ষার্থীরা © সংগৃহীত

করোনাভাইরাস মহামারীতে সরকারি বিধিনিষেধ লঙ্গন করে ময়মনসিংহে কোচিং সেন্টার খোলা রাখায় এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ জুন) বিকালে নগরীর নতুন বাজার সাহেব আলী রোডে ‘হোসাইন স্যারের বিজ্ঞান ও প্রাইভেট প্রোগ্রাম’কে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ। এই সময় কোতোয়ালি মডেল থানার পুলিশ ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কোচিং সেন্টারটির কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও করোনার শুরু থেকে এই কোচিং সেন্টারে নিয়মিত কোচিং করে যাচ্ছেন তারা।

সরকারের নিষেধাজ্ঞা থাকার পরও কেন কোচিং করছেন জানতে চাইলে তারা বলেন, কোচিং সেন্টার খোলা না থাকলে আমরা কি কোচিং করার সুযোগ পেতাম? সব সময় স্যার আমাদের কোচিংয়ে আসতে উৎসাহিত করেছেন, পিছিয়ে পড়ার চিন্তায় করোনার মধ্যেও আসতে বাধ্য হয়েছি।

সরকারের নির্দেশ অমান্য করে কোচিং খোলা রেখে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলায় এই কোচিংয়ের নিন্দা জানান সৃজনশীল বিজ্ঞান অঙ্গনের পরিচালক ওয়ালিউর রহমান নাঈম।

জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, সরকারের নিষেধাজ্ঞার পর থেকেই শহরের সকল কোচিং সেন্টারে নিয়মিত তদারকি করা হচ্ছিল। কিছু কিছু শিক্ষকের জন্য সরকারের নির্দেশনা প্রশ্নের সম্মুখীন হয়। তবে এবার কাউকে সুযোগ দেওয়া হবে না। কোচিং সেন্টার খুললেই শাস্তি পেতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে হোসাইনের পরিচালিত কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন …
  • ০৩ জুলাই ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছে খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence