ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে প্রকাশ্যে থাপ্পড়

০৮ জুন ২০২১, ০৭:৪৭ PM
থাপ্পড় মারলেন প্রেসিডেন্টকে

থাপ্পড় মারলেন প্রেসিডেন্টকে © সংগ্রহীত

সমালোচনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন পিছু ছাড়ছেই না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। নিজ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক সরকারী সফরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মুখে কষে এক থাপ্পড় মেরেছেন এক ব্যক্তি।

আজ মঙ্গলবার (৮ জুন) সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রচারিত হয়েছে। ফ্রান্সের ভ্যালেন্স শহরের বাইরে টাইন-ল-হার্মিটেজ অপেক্ষমান শুভাকাঙ্ক্ষীদের সাথে প্রেসিডেন্ট কর্মদন করার সময় আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটে। 

ভিডিওতে দেখা যায়, মাস্ক পরিহিত এক যুবক প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে হাত মেলানোর বাহানায় গালে কষে এক থাপ্পড় বসিয়ে দেন। এ ঘটনার সাথে সাথে প্রেসিডেন্টের সাথে থাকা দেহরক্ষীরা তাকে সরিয়ে আক্রমণাত্নক ওই ব্যক্তিকে আটক করে। এছাড়াও আরও একজনকে আটক করেছে নিরাপত্তাকর্মীরা।

ফ্রান্সের বামপন্ত্রী নেতা জ্যান-লাক ম্যালেনচান এ ঘটনায় 'রাষ্ট্রপতির সাথে সংহতি' জানিয়ে টুইট করেছেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি ম্যাক্রন আজ ফ্রান্স সফর করছেন এবং সবেমাত্র টেন-ল-হার্মিটেজের একটি হোটেল স্কুল পরিদর্শন করেছিলেন।

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬