ইরানের শাসন ক্ষমতায় বসাতে ট্রাম্পের পছন্দের তালিকায় তিন নাম

০২ মার্চ ২০২৬, ১২:০৯ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০১:১৬ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানের বর্তমান নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যৌথ সামরিক হামলার পর দেশটির নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের তালিকায় তিনটি নাম রয়েছে বলে জানিয়েছেন তিনি। গত শনিবার শুরু হওয়া যৌথ হামলা প্রসঙ্গে ট্রাম্প রবিবার দাবি করেন, ইরানের শীর্ষ পর্যায়ের ৪৮ জন নেতা এই হামলায় নিহত হয়েছেন, যার মধ্যে দীর্ঘ ৩৬ বছর ধরে নেতৃত্ব দেওয়া সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন। তবে ট্রাম্প তার পছন্দের নামগুলো এখনই প্রকাশ করতে রাজি হননি।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমি এখনই নামগুলো প্রকাশ করব না। আগে কাজটা শেষ হোক।' 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিসহ বহু শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুল রহিম মৌসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর রয়েছেন।

হামলার পাশাপাশি কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিয়ে ট্রাম্প রবিবার আরও দাবি করেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চেয়েছে এবং তিনি তাতে রাজি হয়েছেন। মূলত ইরানের সরকার পরিবর্তনের উদ্দেশ্যেই এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে বলে ট্রাম্প আগেই উল্লেখ করেছিলেন। সুনির্দিষ্ট হামলা চালিয়ে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের হত্যার বিষয়টি সেই ইঙ্গিতই দিচ্ছে। তবে বিশ্লেষকেরা মনে করেন, ক্ষমতার এই শূন্যতা পূরণের প্রক্রিয়া অতটা সহজ হবে না।

ট্যাগ: ইরান
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬