ইন্টেলের চাকরি ছেড়ে গরুর খামারি, মাসে আয় দেড় কোটি টাকা

০৮ জুন ২০২১, ১২:২৯ PM
ইনটেলের চাকরি ছেড়ে গরুর খামারি

ইনটেলের চাকরি ছেড়ে গরুর খামারি © সংগৃহীত

ভারতের হায়দরাবাদের বাসিন্দা কিশোর ইন্দুকুরি আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে চলে যান যুক্তরাষ্ট্র। সেখানে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে স্নাতকোত্তর এবং ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ২০০৫ সালেই এরিয়া কো-অর্ডিনেটর এবং সিনিয়র প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের ইন্টেল সংস্থায় কাজে যোগ দেন। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ওই সংস্থায় কাজ করেছেন তিনি। কিন্তু ভালো বেতনের এই চাকরিতে কিছুতেই মন বসাতে পারছিলেন না। ২০১২ সালে চাকরি ছেড়ে দিয়ে ভারতে ফিরে আসেন তিনি। কিশোর তখনো জানতেন না ভারতে ফিরে ঠিক কী করতে চলেছেন।

আরো পড়ুন কানাডায় ‘পরিকল্পিত’ হামলা চালিয়ে মুসলিম পরিবারের চারজনকে  হত্যা

হায়দরাবাদে ফেরার পর একটি বিষয় কিশোরের দৃষ্টি আকর্ষণ করে। সেখানে গরুর খাঁটি দুধের খুব আকাল। সেই থেকেই দুধের ব্যবসা করার মনস্থির করে ফেলেন তিনি। একজন বিদেশি ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার গরু কিনে দুধ বেচবেন, তা জানতে পেরে পাড়া-প্রতিবেশীরা ঠাট্টা করতে শুরু করেন। তবে সে কথা পাত্তা দেননি কিশোর। বরং পরিবারকে পাশে নিয়ে সঞ্চিত অর্থে প্রথমে ২০টি গরু কেনেন। তারা নিজেরাই দুধ দুইয়ে তা বেচতে শুরু করেন।

২০১২ সালে হায়দরাবাদেই ছেলের নামে এক সংস্থা গড়ে তোলেন কিশোর। ছয় বছরের মধ্যে তার গ্রাহক সংখ্যা দাঁড়ায় ছয় হাজার। আরো গরু কিনে আস্তে আস্তে আরো বড় করে তোলেন খামার। এখন ১০ হাজার পরিবার তার খামার থেকে গরুর দুধ কেনে। তার অধীনে ১২০ জন কর্মচারী কাজ করে। তার ব্যবসায় আয় বছরে ৪৪ কোটি টাকা। মাসে প্রায় দেড় কোটি।

সূত্র: আনন্দবাজার

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬