সপ্তম শ্রেণির স্মৃতির আর্তনাদ

'আব্বা, আমার সব বই পুড়ে গেছে। আমি ক্যামনে পড়ুম?'

০৭ জুন ২০২১, ০১:৪৬ PM
পুড়ে গেছে সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতির পড়ার বই।

পুড়ে গেছে সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতির পড়ার বই। © ফাইল ফটো

সোমবার ভোররাত চারটার সময় আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় রাজধানীর মহাখালীর সাততলা বস্তি। সেই আগুনে শুধু বস্তির ঘরবাড়িই পোড়েনি, পুড়েছে বস্তির অসংখ্য মানুষের স্বপ্নও। অনেকের মতো ওই আগুনের শিকার হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্মৃতি আক্তার ও তার পরিবার।

আগুন নেভার পরপরই ঘরে ছুটে যায় স্মৃতি। যেয়ে দেখতে পায় ঘরের সবকিছুর সঙ্গে পুড়ে গেছে তার প্রিয় পড়ার বইগুলো। সব ফেলে বইয়ের পোড়া কাগজ হাতে ডুকরে কেঁদে ওঠে সে। 

পোড়া বই হাতে বাবা শহীদুলকে স্মৃতি বলে, ‘আব্বা, আমার তো সব বই পুড়ে গেছে। ক্যামনে আমি পড়ুম? আমি পড়তে চাই।’

মেয়ের মুখের দিকে তাকিয়ে বাবা বলেন, ‘মা রে, যত কষ্টই হোক, আমি আবার তোমার বই জোগাড় করব। তুমি পড়বা, মা।’

জানা যায়, স্মৃতির বাবা আগে রিকশা চালাতেন। এখন হকার। গ্রামের বাড়ি গাইবান্ধায়। সে মহাখালীর আমতলী হাইস্কুলে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। স্মৃতি আক্তারের ছোট্ট একটা বোন আছে। নাম সোহাগি আক্তার। বয়স নয় বছর। সেও তৃতীয় শ্রেণিতে পড়ে। স্মৃতির ছোট ভাই রহমত উল্লাহ। বয়স তিন বছর। করোনায় এক বছরেরও বেশি সময় স্কুল বন্ধ। স্মৃতির পড়তে ভালো লাগে। তাই স্কুল বন্ধ বা অনলাইন ক্লাসের সুযোগ না থাকলেও বাড়িতে লেখাপড়া করত সে।

মা-বাবা ও দুই ভাইবোনের সঙ্গে বস্তির একটি ঘরে থাকত সে। গতকাল রোববার পড়াশোনা শেষে বইগুলো যত্ন করে গুছিয়ে রেখে রাত ১০টায় ঘুমিয়ে পড়েছিল স্মৃতি। তারপরই আগুন লাগে।

আর ভোররাত চারটার সময় আগুনের লেলিহান শিখা প্রথম চোখে পড়ে স্মৃতির বাবা শহীদুল ইসলামের। পরে তিনি স্মৃতিকে ঘুম থেকে ডেকে তোলেন। দৌড়ে ঘর থেকে বেরিয়ে সবার সঙ্গে রাস্তায় যায় স্মৃতি। দেখে তাদের ঘর পুড়ছে। স্মৃতির তখন প্রথম মনে পড়ে তার পড়ার বইয়ের কথা। মনে পড়ে ঘরের সঙ্গে যে তার পড়ার বইও পুড়ছে।

এখন পড়াশোনা কীভাবে চালিয়ে যাবে সেটি নিয়েই চিন্তা স্মৃতি ও তার পরিবারের। 

স্মৃতি বলে, ‘আমি লেখাপড়া শিখতে চাই। আমার অনেক স্বপ্ন। কিন্তু আগুন আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে।’

স্মৃতিদের পোড়া ঘরের মেঝেয় পড়ে আছে পোড়া চাল। তারই পাশে বসে পুড়ে যাওয়া বই নিয়ে কাঁদছে স্মৃতি।

উল্লেখ্য, আজ ভোররাত চারটার দিকে ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহত হওয়ার খবর না পাওয়া গেলেও ঘর হারিয়ে কয়েক শ মানুষ পথে বসেছে। অসহায় এসব মানুষ বলছে, সরকারি-বেসরকারি সহায়তা ছাড়া তাদের পক্ষে আবার ঘুরে দাঁড়ানো অসম্ভব হবে। তারা সহায়তার দাবি জানিয়েছে। 

গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন …
  • ০৩ জুলাই ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছে খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence