ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষা নেবে দিল্লি বিশ্ববিদ্যালয়

২২ মে ২০২১, ০৭:৪০ PM
দিল্লি বিশ্ববিদ্যালয়

দিল্লি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ভারতে চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষা নেয়ার কথা জানিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। করোনায় পিছিয়ে থাকা শিক্ষাব্যবস্থার গতি ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ৭ জুন থেকে এ পরীক্ষা শুরু হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডিন ডি. এস রাওয়াত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।

এতে বলা হয়, শেষ বছরের মতোই অনলাইন ওপেন বুক সিস্টেমের মাধ্যমে ফাইনাল সেমিস্টার/ফাইনাল বর্ষের পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে ৭ জুন থেকে। অনলাইন ওপেন বুক পরীক্ষার দ্বিতীয় পর্যায় শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। শিক্ষার্থীরা তাদের পছন্দমত জায়গা থেকে বা সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিতে পারবেন।

এ পরীক্ষা শুরুর কথা ছিল আগামী ১ জুন থেকে। কিন্তু করোনার বর্তমান পরিস্থিতির কারণে গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, মে/জুন মাসের ফাইনাল সেমিস্টার/পরীক্ষা ১ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল, তার পরিবর্তে সংশ্লিষ্ট পরীক্ষা ৭ জুন থেকে শুরু হবে। একইসঙ্গে ১৫ মে এ পরীক্ষা হওয়া নিয়ে যে ডেট সিট রিলিজ করা হলো তাও প্রত্যাহার করা হলো। নতুন ডেট সিট খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬